
মো: তুহিন ফয়েজ,
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ শে ফেব্রুয়ারি) ভোরে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রবাতফেরী নিয়ে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুস্পস্তবক অর্পণ করেন, মোহনপুর ইউনিয়ন বিএনপির নেতা- কর্মিরা ৷
এসময় উপস্থিত ছিলেন,মোহনপুর ইউনিয়ন বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক নূরুজ্জামান (জামান),
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল বাদল। কৃষক দলের সভাপতি হেলাল উদ্দিন যুবদলের যুগ্ম সাধারণ মামুন ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় মুজাম্মেল হোসেন, সুজন মোল্লা, সদস্য জিয়াউদ্দিন কালাম, সোরাফ হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দ ৷