
মো: তুহিন ফয়েজ, সরকারি কর্মকর্তাদের সাথে চাঁদপুর- ২ আসনের নবাগত সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে (২৩ ফেব্রুয়ারি ২০২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এই
মতবিনিময় অনুষ্ঠিত হয় ৷
মতবিনিনয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের নবাগত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন ৷
মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা, সততা ও আন্তরিকতায় ইনশাল্লাহ একটি ব্যতিক্রমী মতলব দেখতে চাই। আমি চাই মতলব হবে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বালুখেকো মুক্ত সুন্দর মতলব ৷
এখানে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না। সে যে-ই হউক। আমার নাম ব্যবহার করে যাতে কেউ কোনো অপকর্ম করতে না পারে।
এছাড়া মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রন, আইন-শৃঙ্গলা পরিস্থিতি নিয়ন্ত্রনসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য কথা বলেন তিনি ৷
এ সময় মতলব উত্তর থানার ওসি মো: কামরুল হাসান,মোহনপুর নৌপুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোহাম্মদ আলীসহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর সরকার ও ছেংগারচর পৌরবিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার পূর্বেচাঁদপুর-২ আসনের নবাগত সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ৷