
মো: তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর) প্রতিনিধি- মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের যুবকদের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমিতে ঈদুল ফিতর উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা নাটক কাজল রেখা মঞ্চস্থ হয়েছে।
মঙ্গলবার ( ২৪ মার্চ) রাত ১০টার সময় নাটকটি শুরু হয় এবং শেষ রাতে সমাপ্ত হয়। নাটক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সি ৷
গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লা প্রধান,ইউপি সদস্য শাহালম, সাবেক ইউপি সদস্য আ:জলিল, বিএনপি নেতা মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেলসহ বিএনপি ও অঙ্গ সহযোগীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে মঞ্চস্থ ঐতিহ্যবাহী যাত্রা নাটক কাজল রেখা উপভোগ করেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সি বলেন, আগের মত এখন আর ঐতিহ্যবাহী এসব সামাজিক অনুষ্ঠান দেখা যায় না। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রাম বাংলার ঐতিহ্যগুলোও নস্ট করে ফেলেছে। তাদের কারণে মানুষ আপন মনে বিনোদনও করতে পারে নি। এখন দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই সাথে মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে। যার কারণে মানুষ সামাজিক অনুষ্ঠানগুলো ঠিক মত করতে পারছে।