1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় জমাজমির বিরোধে হামলার অভিযোগঃ প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জমাজমির দ্বন্দ্বে  বিএনপি নেতার উপর  সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বিকেলে উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাপুড়িয়া সদরদী গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-গ্রাম বিষয়ক সম্পাদক দেলোয়ার শিকদার অভিযোগ করে বলেন, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু এবং পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার রফিকুল আলম জাহিদ-এর সাথে তার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।

তিনি জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ২৯ এপ্রিল ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ পেয়ে সেখানে গেলে অভিযুক্তরা তাকে হুমকি দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফেরার পথে ফরিদপুর কোর্টের সামনে ৭-৮ জন ব্যক্তি তাকে ও তার ভাগ্নেকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় তার ভাগ্নেকে মারধর করা হয় এবং পরবর্তী শুনানির দিন হত্যা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, একইদিন বিকেলে ভাঙ্গায় ফিরে নিজ বাড়ির নিকট রেললাইন এলাকায় গেলে পুনরায় তাকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠু বলেন, দেলোয়ার শিকদার তার বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করেছিলেন, যার ফলে দীর্ঘদিন ধরে অনেকের বিপুল পরিমাণ অর্থ আটকে ছিল।

তিনি দাবি করেন, জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় দেলোয়ার শিকদারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে ফেরার পথে দেলোয়ার শিকদার ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায় বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।

তিনি এই ঘটনাকে “মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট” উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মোঃ সরোয়ার হোসেন 

ভাঙ্গা, ফরিদপুর। 

মোবাইল ঃ০১৭৩১৭১১৯৪৭ 

তাং০৩.০৫.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর