1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ফরিদগঞ্জের গ্রামীণ বাজারে মধুমতী ব্যাংকের এজেন্ট পয়েন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গ্রামীণ বাজারে আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে মধুমতী ব্যাংক পিএলসি-র  এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৬ মে বিকাল ৩ ঘটিকায় বাজারের নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই এজেন্ট পয়েন্টের যাত্রা শুরু হয়। আউটলেটটি মধুমতী ব্যাংক ফরিদগঞ্জ শাখার সরাসরি নিয়ন্ত্রণাধীন পরিচালিত হবে।

অনুষ্ঠানে ইভা স্টীল হাউজের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন বাবলু-এর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. এমরান গাজী-এর সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুমতী ব্যাংকের চট্টগ্রাম বিভাগের বিডিএম (BDM) ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রতিনিধি এইচ. এম. আরশাদুর রহমান।

তিনি বলেন, “তৃণমূলের সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতেই মধুমতী ব্যাংক কাজ করে যাচ্ছে। মধুমতি ব্যাংক এজেন্ট পয়েন্টের মাধ্যমে এখন থেকে গ্রামীণ বাজারের ব্যবসায়ীরা দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতী ব্যাংক ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওমর ফারুক। তিনি তাঁর বক্তব্যে ব্যাংকটির বিভিন্ন সেবার দিক তুলে ধরেন এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের নিশ্চয়তা দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ফরিদগঞ্জ শাখা কর্মকর্তা শুভ মজুমদার এবং আউটলেটের এজেন্ট ব্যাংক ইউজার হিসেবে দায়িত্বরত **মো. আরিফ পাটওয়ারী 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় মাওঃ মিজানুর রহমান খন্দকার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম খাঁন, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম মিন্টু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত নয়ন, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন খাঁন গাজী, সমাজ সেবক আতিক খাঁন, টিটু হোসেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা এই এজেন্ট পয়েন্ট চালুর উদ্যোগকে স্বাগত জানান। বক্তারা আশা প্রকাশ করেন, এর ফলে এই অঞ্চলের মানুষের ব্যাংকিং চাহিদা পূরণ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর