1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলামের ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মো: তুহিন ফয়েজ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সফিকুল ইসলাম। এক শুভেচ্ছা বার্তায় তিনি কলাকান্দা ইউনিয়নবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ধৈর্য,
আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে ৷

সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সফিকুল ইসলাম বলেন, কলাকান্দা ইউনিয়নের মানুষ সবসময় শান্তিপ্রিয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। আমি বিশ্বাস করি, সকলের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে আমাদের ইউনিয়নকে আরও উন্নত ও আধুনিক হিসেবে গড়ে তোলা সম্ভব। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই, সেটিই হোক আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করার চেষ্টা করছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও কলাকান্দা ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যেতে চাই। জনগণের কল্যাণই হবে আমার প্রধান লক্ষ্য। শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, বর্তমান সময়ে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হানাহানি, বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি মানবিক ও সুন্দর সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। এসময় তিনি প্রবাসী কলাকান্দাবাসীকেও ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন, প্রবাসে থেকেও যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের ত্যাগ ও পরিশ্রম জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বার্তার শেষে সফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে সকল দুর্যোগ ও অশান্তি থেকে হেফাজত করুন। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর