1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ধানগবেষনা ইনস্টিটিউটের আয়োজনে ব্রি ধান১০৮ নিয়ে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মোল্লাডাঙ্গী শ্রীরামপুর ইউনিয়নে PARTNER প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ব্রি ধান১০৮ নিয়ে কৃষকদের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অল্প জমিতে অধিক ফলন পাওয়ার সম্ভাবনায় নতুন এই ধানের জাত নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
সোমবার (২৩ মে) বিকেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়, ভাঙ্গার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয় সেন শুভ্র, অতিরিক্ত কৃষি অফিসার, মধুখালী, ফরিদপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম মুস্তাফিজ এবং বিশেষ অতিথি ছিলেন ড. মোঃ আসাদুল্লাহ আল গালিব, ব্রি আঞ্চলিক কার্যালয়, ভাঙ্গা, ফরিদপুর।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান১০৮ শুধু একটি উচ্চফলনশীল ধানের জাতই নয়, এটি কৃষকদের জন্য অধিক লাভজনক ও সম্ভাবনাময় একটি প্রযুক্তি। সঠিক ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে এ জাতের ধান অধিক ফলন দিতে সক্ষম হওয়ায় কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে লাভ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, সময়োপযোগী পরিচর্যা, সুষম সার ব্যবস্থাপনা এবং রোগবালাই দমন নিশ্চিত করা গেলে ব্রি ধান১০৮ কৃষকদের আস্থা অর্জনের পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতেও সহায়ক হবে।
স্থানীয় কৃষকেরা জানান, বর্তমান সময়ে উৎপাদন খরচ বাড়লেও ব্রি ধান১০৮ তুলনামূলক কম খরচে ভালো ফলন দিচ্ছে। ভবিষ্যতে আরও বেশি জমিতে এই ধানের চাষে আগ্রহ প্রকাশ করেছেন অনেক কৃষক।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাইল ঃ০১৭৩১৭১১৯৪৭
তাং২৪.০৫.২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর