1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:৩৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: জীবননগরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
০১/০৬/২০২৬ ইং সোমবার

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে।

গতকাল রবিবার (৩১ মে, ২০২৬) দিবাগত গভীর রাতে জীবননগর পৌর এলাকার পৃথক পৃথক স্থানে অত্যন্ত গোপনীয়তার সাথে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই আসামিরা আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল এবং এলাকায় মাদক সংক্রান্ত অপরাধের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:
ফিরোজ হোসেন (২৯): জীবননগর পৌরসভার গোপালনগর গ্রামের তাহাজ্জের হোসেনের ছেলে।
সাজ্জাদুল ইসলাম (৩৬): একই গ্রামের আবু বক্করের ছেলে।
মশিয়ার রহমান (৪৫): গোপালনগর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
মিন্টু (৪২): ঝিনাইদহের কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামের মোজেয়ার চৌধুরীর ছেলে। তাকে জীবননগর হাসপাতাল পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জীবননগর থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলাগুলোতে ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকেই আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখের তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিম রবিবার রাতে মাঠে নামে।

পৌরসভার গোপালনগর গ্রামে প্রথম দফায় অভিযান চালিয়ে পুলিশ ফিরোজ, সাজ্জাদুল ও মশিয়ারকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গভীর রাতে হাসপাতাল পাড়া এলাকায় অপর একটি টিম অভিযান চালিয়ে কালীগঞ্জ থানার কাশিপুর গ্রামের বাসিন্দা মিন্টুকে গ্রেফতার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলেও চৌকস পুলিশ সদস্যরা চারপাশ থেকে ঘিরে ফেলে তাদের নিয়ন্ত্রণে নেন।

এই সফল অভিযানের বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ গণমাধ্যমকে জানান:
“জীবননগর উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের নিয়মিত এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১ জুন) সকালে সকােল আইনি প্রক্রিয়া শেষে আসামিদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

ওসি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকের সাথে জড়িত ক্ষুদ্র বিক্রেতা থেকে শুরু করে গডফাদার—কারও সাথেই কোনো আপস করা হবে না। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এলাকাবাসী পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং জীবননগর থেকে মাদকের অভিশাপ চিরতরে দূর করতে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর