1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:১৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মনোহরদীতে ইউপি নির্বাচনী সংঘর্ষে পুলিশসহ আহত-২৬”

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৭৫ বার পঠিত

আমিনুল ইসলাম জনি

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী,দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের দফায় দফায় হামলায় পুলিশসহ ২৬ ব্যক্তি আহত হয়। এ ছাড়া আওয়ামী লীগের অফিস ভাংচুরসহ ১০টি হোন্ডা ভাংচুর ঘটেছে।
গতকাল শুক্রবার(২৭শে মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

মনোহরদী উপজেলার চরমান্দালীয়া ইউপি নির্বাচনে প্রতীক লাভের পর দু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে এ সব ঘটনা ঘটে।শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের সমেদ চান্দের বাজার সংলগ্ন স্থানে প্রথম ঘটনাটি ঘটে। এতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদির ও বিদ্রোহী প্রার্থী আনিছ উদ্দীন শাহীনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়।এতে কমপক্ষে ১৫ ব্যক্তি আহত ও ১০ টি হোন্ডা ভাংচুর হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর শাহীনের লোকজন ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে সটকে পড়ে। পরে তারা পুনরায় সংগঠিত হয়ে রাত ৯ টার দিকে মাষ্টার বাড়ী মোড়ের চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা চালায়।তারা সেখানে বিদ্রোহী প্রার্থীর নেতৃত্বে চড়াও হয়ে আসবাব পত্র ভাংচুর করে ও তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিও সেখানে ভাংচুর করে বলে অভিযোগ উঠেছে। সেখানে উপস্থিত চরমান্দালীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজহারসহ ৬ নেতাকর্মী তাদের মারধোরে আহত হন বলে আজহার অভিযোগ করেছেন।এলাকায় টহলরত পুলিশ দল হামলাকারীদের নিবৃত্ত করতে চাইলে তারা পুলিশের উপরও আক্রমন করে। তারা পুলিশের গাড়ীতেও ভাংচুর ঘটায়। মনোহরদী থানার ওসি ফরিদ উদ্দীন জানান,সেখানে এক এএসআইসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় ৩ যুবক থানায় আটক রয়েছে। পুলিশ বাদী হয়ে ২৫ জনের নামোল্লেখ করে থানায় মামলা হয়েছে।আহত পুলিশ সদস্যরা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে সেখানকার জরুরী বিভাগ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর