1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩১৯ বার পঠিত

তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রোববার (২৬ জুন) বিকেলে এ উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, পল্লী সমিতির ডিজিএম মোঃ সামছুদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুন্নবী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, নিঃসন্দেহে মাদক একটি ক্ষতিকারক দ্রব্য। এটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মাদকের এই ভয়াবহ থাবা থেকে আমাদের সমাজ ও দেশকে বাঁচাতে হবে। মাদক প্রতিটি শ্রেণী পেশার মানুষের মাঝে ছড়িয়ে গেছে। এধরণের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না হলে আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন বা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নস্ট হয়ে যাবে। এবং মৃত্যুর দিকে ধাবিত হবে।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধ করা কারো পক্ষেই একা সম্ভব নয়। মাদক কারবারি রোধ এবং অপব্যবহার রোধ করতে জনপ্রতিনিধি, পুলিশ, সরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদক কুফল তুলে ধরেন শিক্ষার্থীদের সচেতন করতে হবে। এছাড়াও পুলিশ বাহিনীর ভূমিকাও মাদক প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। মাদক এখন বিভিন্ন রূপে ছড়িয়ে গেছে। মাদকের ছোবল থেকে দেশকে বাঁচাতে এখনি সবাইকে কাজ করতে হবে।

ক্যাপশন-

মতলব উত্তরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত ৷

ছবি- তুহিন ফয়েজ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর