1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কাপাসিয়ায় প্রায় শত বছরের কাঁচা রাস্তা, জনজীবন অতিষ্ঠ”

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪১৬ বার পঠিত

আমিনুল ইসলাম জনি

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় মাত্র দু’ কিলোমিটার একটি কাঁচা রাস্তার কারনে একটি বিস্তির্ন জনপদের স্কুল মাদ্রাসাগামী শিক্ষার্থীদের সহ ব্যাপক জনদুর্ভোগ চলছে।এলাকাবা

কাপাসিয়া উপজেলার সিঙ্গুয়া বাজার মোড় থেকে নামাবারিষাব চৌরাস্তার মোড়টি মাত্র দু’ কিলোমিটারের পথ। এ পথে প্রতিদিন সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়,সিঙ্গুয়া সরকারী প্রাঃ বিদ্যালয়,আল-জামিয়াতু শামসুল হক এরাবিক ফ্লাশ মাদরাসা,বাঘুয়া বাইতুল কোরআন ওয়া সুন্নাহ মাদরাসা ৫/৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সংখ্যক কোমলমতি শিক্ষার্থী এ রাস্তায় যাতায়াত করে থাকে।
এছাড়া সিঙ্গুয়া বাজার,চালা বাজার,বারিষাব বাজারসহ উপজেলা সদর কাপাসিয়ায় যাতায়াতের জন্য এ রাস্তাটুকুর গুরুত্ব অনেক। এলাকায় উৎপন্ন কৃষি পন্যাদি বাজারজাতকরনেও রাস্তাটি এক বিস্তির্ন জনপদের প্রধান অবলম্বন। কাপাসিয়ার অনেক অজ্ঞাত অখ্যাত রাস্তা পাকাকরন হলেও এ রাস্তাটির কোন ব্যবস্থা হয়নি এখনো। এলাকাবাসীর দাবী,রাস্তাটি প্রায় শতাব্দী প্রাচীন হলেও এখনো তা আদি কাঁচা অবস্থাতেই রয়েছে।ফলে এ রাস্তায় চলাচলকারীদের দুর্ভোগ দুর্দশা অন্তহীন।শুকনো মৌসুমে রাস্তাটি খানাখন্দে থাকে পূর্ন। আর বর্ষায় পিচ্ছিল এঁটেল মাটির কাঁদা পানিতে সয়লাব হয়ে যায় রাস্তাটি। এসব উৎরে এ রাস্তায় বাইসাইকেল,হোন্ডা,রিক্সা,অটো,সিএনজির মতো হালকা যান চলাচলও অসম্ভব হয়ে পড়ে।বাঘুয়া মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আরমান হোসেন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,কাপাসিয়ার ভেতর এমন ভোগান্তির রাস্তা আরো আছে কিনা সন্দেহ। ঘাগুটিয়ার ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মাহবুবুর রহমান বন্দুকশী জানান,রাস্তাটি নিয়ে নানা মহল থেকে এ যাবৎ অনেক আশ্বাস মিলেছে,কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এ যাবৎ।এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুদ্দীন জানান,রাস্তাটির জন্য এ মুহুর্তে কোন বরাদ্দ নেই।বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে রাস্তাটি পাকা করনের ব্যবস্থা নেয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর