1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৩৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

টাংগাইলের নাগরপুরে ঈদ পরবর্তী আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৫১ বার পঠিত

সোলায়মান, টাংগাইল প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় গত ১০ই জুলাই ২০২২ সারা বিশ্বের ন‍্যায় বাংলাদেশেও উদযাপিত হয়ে গেল মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রধান উৎসব ঈদুল আযহা।

ঈদুল আযহা উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ নাগরপুর উপজেলা শাখা ঈদের দিন থেকে শুরু করে ধারাবাহিকভাবে সকল ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ ভ্রাতৃপ্রতিম সকল সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সাথে সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগ নাগরপুর উপজেলা শাখা।

এরই ধারাবাহিকতায় আজকেও নাগরপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডেও সকল স্তরের নেতা কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক, বাংলাদেশ জুট গুডস এসোসিয়েশন এর সাবেক সফল সভাপতি, উদীয়মান মেধাবী ব্যক্তিত্ব, নাগরপুরের আওয়ামী নেতৃবৃন্দদের শেষ আশ্রয়স্থল, বাংলাদেশ আওয়ামীলীগ নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সংগ্রামী সফল সভাপতি, বর্তমান সময়ে নাগরপুর দেলদুয়ার এর অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব, জননেতা আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম।

বিশেষ করে তিনি আজ সহবতপুর ইউনিয়নের নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সামাজিক বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম দুলাল, সিনিয়র সাংবাদিক ও টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা যুব সমিতির সহ-সভাপতি খন্দকার আসাব মাহমুদ সহ নাগরপুর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ঈদ শুভেচ্ছা এবং মত বিনিময় শেষে জননেতা জাকিরুল ইসলাম উইলিয়াম গণমাধ্যমের সাথে কথা বলেন।

গণমাধ্যম থেকে তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দীর্ঘদিন যাবত আমি টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ারের আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতীতেও আমি নাগরপুর উপজেলা আওয়ামীলীগ তথা টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আওয়ামীলীগের সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ডের নেতৃবৃন্দদের পাশে ছিলাম, বর্তমানেও রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো। আর মনোনয়নের বিষয় সম্পূর্ণ নির্ভর করবে আমাদের বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপর। তিনি যাকে মনোনয়ন দেবেন আমি তথা নাগরপুর উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে নৌকা মার্কার বিজয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে উপহার দিব, ইনশাআল্লাহ।

শুধু একটি অনুরোধ থাকবে, কর্মীবান্ধব নেতা ও তৃণমূল নেতাকর্মীদের যিনি মূল্যায়ন করবেন তিনি যেন টাংগাইল -৬ নাগরপুর দেলদুয়ারে নৌকা মার্কার মনোনয়ন নিয়ে আসতে পারেন, যা আপনারা গণমাধ্যম মনোনয়ন বোর্ডের নিকট তুলে ধরতে পারেন।

আরেকটি বিষয় নাগরপুর উপজেলা আওয়ামীলীগ আমরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও নাগরপুর উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর