1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে যুবকের হাত কেটে দিল প্রতিপক্ষ

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪৪১ বার পঠিত

তুহিন ফয়েজ মতলব (চাঁদপুর) প্রতিনিধি:-দুই গ্রুপের সংঘর্ষে শরীফুল ইসলাম নামে এক যুবকের হাত কেটে দিল প্রতিপক্ষ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোপালকান্দি গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটলে আহতের স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন আহতের ভাই কামাল হোসেন। গত কয়েক দিনে কয়েক দফা মারামারির ঘটনা ঘটেছে।

মামলার বিবাদীরা হলেন, গোপালকান্দি গ্রামের হোসেন ঢালীর ছেলে জয়নাল আবেদীন, আঃ ছাত্তারের ছেলে রানা আহমেদ রফিক, তার ছেলে রাকিব প্রধান, জাকির হোসেনের ছেলে নাইম প্রধান, জাহাঙ্গীর প্রধানের ছেলে আরমান প্রধান, ফারুক প্রধানের ছেলে সারোয়ার প্রধান, জাহাঙ্গীর প্রধানের ছেলে বাবু প্রধান, শহিদ উল্লাহর ছেলে স্বপন প্রধান, আইচ্ছাল্লার ছেলে মামুন ও রানা আহমেদ রফিকের ছেলে রিফাত সহ অজ্ঞাতনামা ৭/৮ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টায় গোপালকান্দি বেরীবাঁধের উপরে বাদীর ছোট ভাই শরীফুল ইসলামের সাথে এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিবাদীদের সাথে সংঘর্ষ বাঁধে। বিবাদীরা তার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। লাঠি সোটা ও রড দিয়ে শরীফকে পিটিয়ে আহত করে এবং লোহার ছেনা দিয়ে আহতের মাথা লক্ষ্য করে কোপ দিলে হাত দিয়ে ঠেকানোর সময় হাতের কব্জি কেটে যায়। তার সাথে থাকা নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায় বিবাদীরা। তাকে হত্যার উদ্দেশ্য গলা চিপে ধরলে সাক্ষীদের ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়।

এদিকে বিবাদীদের সাথে কথা হলে তারা জানান, পাল্টাপাল্টি আক্রমণে জয়নাল আবেদীন গুরুতর আহত হয়েছেন। তাকে মেরে রক্তাক্ত করেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মারামারি ঘটনায় দু’পক্ষই মামলা করেছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর