1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩০২ বার পঠিত

নাগরিক এক্সপ্রেস অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে একটি অস্ত্র মামলার পৃথক দু’টি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত৷ আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন৷

বিষয়টি নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালাহ্ উদ্দিন সুইট জানান, ২০১৪ সালের ১৫ মে দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে নূর হোসেনের স্টোররুমে অভিযান চালিয়ে একটি রিভলভার, আট রাউন্ড গুলি ও আটটি কার্তুজ উদ্ধার করে পুলিশ৷ এ বিষয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়৷ তিনমাস পর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা৷
তিনি আরও বলেন, এই মামলায় আসামি নূর হোসেনের বিরুদ্ধে চারজন সাক্ষী সাক্ষ্যপ্রদান করেন৷ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই মামলার একমাত্র আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১৯(এফ) ধারায়ও সর্বোচ্চ সাজা যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন৷ দু’টি সাজাই একসঙ্গে কারাভোগ করার আদেশ প্রদান করেন আদালত৷
পৃথক আরও একটি অস্ত্র ও মাদক মামলায় নূর হোসেনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে৷ অস্ত্র মামলায় একজন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও দুই জন কনস্টেবল সাক্ষ্য প্রদান করেছেন৷ মাদক মামলাটিতে একডৃপুলিশ কনস্টেবস সাক্ষ্য প্রদান করেছেন৷ ২৯ সেপ্টেম্বর এ দু’টি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর৷

এর আগে, সকালে আদালতের কার্যক্রমের জন্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়৷ পৃথক তিনটি মামলার রায় ও সাক্ষ্যগ্রহণ শেষে পুনরায় তাকে কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয় বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর