1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ট্রাকভর্তি বালুর আড়ালে অভিনব কায়দায় হেরোইন ও ফেনসিডিল পাচার

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২২৯ বার পঠিত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ডাম্পার ট্রাকের বালুর ভিতর অভিনব কায়দায় লুকানো এক কেজি ২৬০ গ্রাম হেরোইন ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১২ টার দিকে এক প্রেস কনফারেন্সে জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন প্রান্তে মাদক চোরাচালান করে আসছিলো । র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর জেলার লালপুর হতে ১ টি বালু ভর্তি ডাম্পার ট্রাকে বালুর আড়ালে অবৈধ মাদকদ্রব্যসহ বনপাড়ার দিকে আসছে।

বিষয়টি জানা মাত্রই র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌছে লালপুর থানাধীন গোপালপুর গ্রামস্থ রেল ক্রসিং এর আনুমানিক ২০০ গজ দূরে লালপুর হতে বনপাড়াগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে।

ওই সময় ঘটনাস্থলে ১ টি সাদা-হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাক আসলে থামানোর জন্য সংকেত দেওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি ডাম্পার ট্রাকের দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই বালু ভর্তি ডাম্পার ট্রাকসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তারা সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাকের মালিক, ড্রাইভার ও হেলপার। তারা সবাই সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। রাজশাহী, নাটোর হতে তারা মাদক সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এই মাদক পরিবহণ করে আসছে।

অভিনব কায়দায় বালুর ডাম্পার ট্রাকের ভিতরে বালুর মধ্যে লুকানো অবস্থায় তারা এই সব মাদক পরিবহণ করতো মোটা অংকের টাকা লাভের আশায়। এর আগে বেশ কয়েকবার তারা এ রাস্তায় মাদক সরবরাহ করেছে। তাদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানান।

সোমাবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে নাটোর জেলার লালপুর থানার গোপালপুর গ্রামে গোপালপুর হতে বনপাড়া রাস্তায় র‌্যাবের একটি দল এ অপারেশন পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হল গাড়ীর মালিক নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মঠখোলা গ্রামের মৃত ইদ্রিস ফকিরের ছেলে জয়নাল হোসেন (৪২), হেলাপার একই এলাকার ছাদত আলীর ছেলে শরিফ মিয়া (৩৩) ও মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে নাজির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর