1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:০১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মনোহরদীতে ভরা বর্ষাতেও শ্যালো মেশিন সেচে চলছে রোপা-আমনের আবাদ”

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৩৫ বার পঠিত

আমিনুল ইসলাম জনি

ক্যালেন্ডারের পাতায় ভরা বর্ষা মৌসুম চলতে থাকলেও বাস্তবে পর্যাপ্ত বৃষ্টির অভাব।ফলে শুকনো মৌসুমের মতোই সেচযন্ত্রের ব্যবহার করে জমিতে রোপা আমন ধানের আবাদ চলছে এখন নরসিংদীর মনোহরদীতে।

চলতি রোপা আমন ধানের মৌসুমে মনোহরদীতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১০ হাজার ৫শ’ ৬০ হেক্টর জমিতে। ইতোমধ্যেই এর ৮০ ভাগ জমিতে রোপা আমন ধানের আবাদ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে মৌসুমের শেষ অবস্থায়ও মাত্র ৭/৮শ’ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়। ফলে মনোহরদীর বিভিন্ন মাঠে শুষ্ক মৌসুমের মতোই সেচযন্ত্রের ব্যবহার দেখা যাচ্ছে। সেখানে এই ভরা বর্ষা মৌসুমেও শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিয়ে রোপা আমন ধানের চাষ চলছে।
মনোহরদী উপজেলার হাররদীয়া গ্রামের মাঠে শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিতে দেখা যায় একই গ্রামের কৃষক ফজলুর রহমান (৬৫) কে। তিনি জানান,নিজের শ্যালো মেশিন দিয়ে নিজের জমিতে সেচ দিচ্ছিলেন তিনি। মাঠের কৃষকদের চাহীদার প্রেক্ষিতে এখন তাদের জমিতেও সেচ দিতে হচ্ছে তাকে। একই গ্রামের অপর এক মাঠের কৃষক হারুন (৫৪)। তিনি জানান,সময় চলে যাচ্ছে,ধানের চারাও নষ্ট হবার পথে।তাই জমিতে সেচ দিয়ে ধান রোপন করতে শ্যালো মালিকের সাথে কথা বলতে এসেছেন তিনি মাঠে।
মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান,মাঠে এ মুহুর্তে অনুমান দেড় / দুশ’ সেচযন্ত্র জমিতে সেচকাজে নিয়োজিত আছে। সময় মতো পর্যাপ্ত বৃষ্টির অভাবে এ অবস্থা এখন। আশা করা যায় কয়েক দিনের ভেতরই আবাদের কাজ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর