1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলবে জামায়াত বিএনপি চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আলোচনা ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে

——-কেন্দ্রীয় আ‘লীগ নেতা কাজী মিজানুর রহমান

তুহিন ফয়েজ,মতলব (চাঁদপুর )প্রতিনিধি-জামায়াত বিএনপি চক্রের দেশবিরোধী ও উস্কানি দাতাদের নৈরাজ্যের প্রতিবাদে আলোচনা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ৷
৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অংঙ্গসহযোগী সংগঠনের উদ্যােগে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রতিবাদ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী ‘লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান ৷

বিক্ষোভ মিছিলটি কাজী মিজানুর রহমানের বাড়ীর সামনে থেকে বেরহয়ে মোহনপুরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয় ৷

বিক্ষোভ মিছিল পুর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী ‘লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান বলেন,বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিহত করা হবে। বিএনপি জানে তাদের দুর্নীতি, দুঃশাসন আর জনবিচ্ছিন্নতার কারণে মানুষ তাদেরকে ভোট দেবে না। বিএনপি মধ্যযুগীয় কায়দায় জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। ওই নারকীয় অগ্নিসন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি।
তিনি বলেন, বিএনপি নামক অগ্নিসন্ত্রাসীদের দলকে মানুষ আর ভোট দেবে না। বিএনপির জন্য মানুষের কাছে কেবল ঘৃণাই রয়েছে, মানুষ তাদের বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ জানে, বিএনপির হাতে এদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়।

তিনি আরো বলেন,বিএনপি-জামায়াতের জন্মই হয়েছে অপরাজনীতির মাধ্যমে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচন কেন্দ্রে হামলা-ভাঙচুর, বোমা মেরে পালিয়ে যাওয়া বিএনপির পুরোনো অভ্যাস। নিজেরা বোমা ফাটিয়ে দলের নেতাদের দিয়ে বিবৃতি দেয়া নতুন কিছু নয়। তাদের এ কাজগুলো মানুষ ঘৃণা করে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণ তাদের সঙ্গে নেই। তাদেরকে আর কোনো সুযোগ দেয়া হবে না; রাজপথেই ওদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

মোহনপুর ইউনিয়ন আ‘লীগের সভাপতি আব্দুল হাই প্রধানের সভাপতিত্বে ও ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক,উপজেলা যুবলীগের সদস্য ও সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী হাবিবুর রহমান,আওয়ামীলীগ নেতা ফজলুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন মৃধা প্রমুখ ৷

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপদার,সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলী বেগমসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷

ক্যপশন-

মতলব উত্তরের মোহনপুরে জামায়াত বিএনপি চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আলোচনা ও বিক্ষোভ মিছিল ৷

ছবি- তুহিন ফয়েজ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর