1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:১৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

লৌহজংয়ে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিক মিজানুর রহমান ঝিলুর ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ রবিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলিয়া ঘাটে এ ঘটনা ঘটে।এসময় সাংবাদিকের ক্যামেরা ছিনতাইসহ সন্ত্রাসী হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।
আহত মিজানুর রহমান ঝিলু লৌহজং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের লৌহজং প্রতিনিধি।
খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইনের নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করছে। একই সাথে সাংবাদিক ঝিলুকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকৎসা দেয়া হচ্ছে। ওসি জানান, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আহত মিজানুর রহমান ঝিলু জনান, শিমুলিয়া ৩নং লঞ্চঘাট এলাকায় জুয়া খেলার সময় তিনি ছবি তুলতেই কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মতি মাতবরের ছেলে সুমন মাতবরের নেতৃত্বে ৭/৮ জন লোক আমার উপর সন্ত্রাসী আক্রমণ চালায়। এই সময় আমার ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা জনায়, ঘাট নিড়িবিলি থাকার সুযোগে ছিনতাইসহ নেশাখোর এবং জুয়াড়িদের আড্ডায় পরিনত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানায়, এই সুমন এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বালু ড্রেজার ব্যবসায়ী মতি মাতবরের ছেলে। পদ্মা নদীর বালু উত্তোলনের ড্রেজার গুলো সুমনের বাবা মতি মাতবরের নেতৃত্বে চলে এবং ঘাট এলাকার দর্শনার্থীদের হয়রানি ছিনতাই জুয়া ও মাদকব্যবসা গুলো তার ছেলে সুমনের নেতৃত্বে চলে। তাদের হাত উপর মহল পর্যন্ত তাই তাদের এসব কাজে যে বাঁধা দিবে সেই বিপদে পরবে। থানা পুলিশ করে কোন লাভ নাই হিতে বিপরিত হবে।
বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় এলাকায় অনুসন্ধানে গিয়ে জানাযায়, হামলাকারীরা ক্ষমতাসিন দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে দাপটের সাথে অবৈধ বালু উত্তোলন ও বিভিন্ন অপরাধ অপকর্ম চালিয়ে যাচ্ছে। প্রশাসন সহ নেতৃত্ব স্থানীয় পর্যায়ের সকলেই তাদের অবৈধ আয়ের উৎসের ভাগ পায় বলে তাদের বিরুদ্ধে সকল অভিযোগেই ধামাচাপা পরে যায়। যার ফলে তারা অপরাধ করেও বহাল তবিয়তে দাপটের সাথে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকার সাধারন জনগন তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পায় না। তাদের নির্যাতনের শিকার পরিবার গুলো তাদের ভয় ভীতি ও হুমকির কারনে, প্রাননাশের ভয়ে থানায় অভিযোগ ও মামলা করতে সাহস পায় না। এছাড়া প্রশাসন এর আগ্রহ ও সহযোগি মনোভাব না থাকায় এসম ঘটনা ধামাচাপা পরে যাচ্ছে। প্রশাসনের পক্ষথেকে পদক্ষেপ না নিলে অপরাধীরা এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি করতে উৎসাহিত হবে বলে সাধারন জনগন মতামত ব্যক্ত করেন। এলাকাবাসি বিষয়টির সুষ্ঠ তদন্ত ও অপরাধি সনাক্তের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন, এবং আইনের সু-শাসন প্রতিষ্ঠার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর