1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাংবাদিক ঝিলুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে লৌহজং প্রেস ক্লাবের মানববন্ধন

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০৩ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

দৈনিক সমকালের লৌহজং প্রতিনিধি ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর উপর গত ৯ অক্টোবর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জুয়াড়ি ও মাদকব্যবসায়ী সুমন মাদবর গংদের হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে ও আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে লৌহজং প্রেস ক্লাব।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঘোড়দৌড় বাজারের দৌলতখান কমপ্লেক্সের লৌহজং প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধনে নেতৃত্ব দেন লৌহজং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইনকিলাবের লৌহজং সংবাদদাতা মো. শওকত হোসেন।
এ সময় বক্তব্য রাখেন লৌহজং প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ওয়াসিম ফারুক, সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব, সহ-সম্পাদক রমজান হোসাইন রকি, সাবেক সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ফয়সাল হাওলাদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন-সম্পাদক পলাশ কুমার দে, সাংস্কৃতি কর্মী জাকির মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন, লৌহজং প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সাইম, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নবীন, কার্যনির্বাহী সদস্য ফাহিম হোসেন মুন্না, পিংকি রহমান, সামাদ হাওলাদার, মো. জাহিদ হাসান ও মতিউর রহমান রিয়াদ প্রমুখ।
এ সময় বক্তারা মঙ্গলবার ভোরে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ প্রধান আসামীকে শ্রীনগর উপজেলার হাসড়া থেকে গ্রেফতার করায় মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার ও পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. আলমগীর হোসাইনকে ধন্যবাদ জানান। সে সাথে অন্যান্য আসামীদের অবিলম্বে দ্রুত গ্রেফতারের দাবি জানান।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর