1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মেদিনীমণ্ডলে অধিগ্রহণ না করার দাবীতে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে নতুন করে জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে উপজেলার পদ্মাসেতু উত্তর থানাধীন উত্তর মেদিনীমণ্ডল এলাকায় আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জমির মালিকসহ এলাকাবাসী।

‘বাপ-দাদার জমি ছাড়বো না, অধিগ্রহন মানবো না’ এই স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর শনিবার সকাল ১০টায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে উত্তর মেদিনীমন্ডল মিনার মসজিদের সামনে নতুন করে জমি অধিগ্রহণ না করার দাবীতে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর আয়োজনে এই আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ঠান্ডুর সভাপতিত্বে ও তারেক খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,মেদিনীমন্ডল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হালিম, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য এম এ খালেক শিকদার, নারী ইউপি সদস্য শিল্পী খান, আঃ আউয়াল শামীম, আঃ বাকী পাতা মিয়া, আবুল কালাম খান, বাটুল খান, সিরাজুল ইসলাম বেপারী, মোতালেব হাওলাদার, হাজী নজরুল ইসলাম খান, এনামুল ইসলাম খান নঈম,মো.কামাল ,মো.লিপু খান,মো. ইকবাল খান, বকুল খানসহ প্রায় ৫ শতাধিক লোক।
আলোচনা ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইতি পূর্বে পদ্মাসেতু, রেল লাইন, সেনানিবাসসহ ওয়াসার জন্য জমি অধিগ্রহণে মেদিনীমন্ডল গ্রামবাসী অধিক পরিমানে ক্ষতিগ্রস্ত। এইভাবে ধাপে ধাপে জমি অধিগ্রহণ হলে মেদিনীমন্ডলবাসীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মেদিনীমন্ডল ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ঐতিহ্যবাহি খান পরিবারসহ বিভিন্ন বংশের প্রায় ১২/১৫ হাজার মানুষ যুগযুগ ধরে এই এলাকায় বসবাস করে আসছে। যাদের আবাসন সংকট ও ফসলি জমিও কম। আমাদের জমিও এখানে অপ্রতুল। পূর্বের অধিগ্রহণকৃত পরিবারগুলো একত্রে বসবাস করতে বাড়ী তৈরীর জন্য নাল জমিতে বালু ভরাট করছেন। নতুন অধিগ্রহণের সিদ্ধান্তের কথা শুনে তারা আতংকিত ও দিশেহারা। পদ্মাসেতু উত্তর থানাধীন উত্তর মেদিনীমণ্ডল এলাকায় মুক্তিযোদ্ধা প্যানারোমা কমপ্লেক্স নির্মাণের জন্য প্রায় এক’শ একর জমি নতুন করে অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এই মৌজার সরকারী মূল্য অনেক কম এবং নতুন অধিগ্রহণে দেয়া হবে না পূর্ণবাসন। পূর্বের অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত হয়েছি এর মাঝেই নতুন করে অধিগ্রহণ আতংকে গ্রামবাসী। জমি না দেয়ার পক্ষে সমাবেশে বক্তারা বলেন,বসতিপূর্ণ এলাকার আর কোন জমি দেয়া যাবে না।আমরা আমাদের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত জন্মভিটা আর ছাড়ব না।

উল্লেখ্য, গত ২০ দিন পূর্বে লৌহজং সহকারী কমিশনার (ভুমি) মেদিনীমন্ডল মৌজার প্রায় ১৮ শত একর জমি নতুন করে অধিগ্রহণ করার জন্য লাল নিশান টাঙ্গিয়ে যান।

জানা যায়, মেদিনীমন্ডলে মুক্তিযোদ্ধাদের জন্য একটি প্যানারোমা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।এ জন্য পদ্মা সেতু উত্তর থানার উল্টো দিকে পশ্চিম পাশের জায়গাটি নির্বাচন করেছে।এতে প্রায় এক’শ একর জমি অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে। যার প্রাথমিক কাজ ইতমধ্যে শুরু হয়েছে। প্রকল্পটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর