1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:৫২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উপাদীতে সরকারি গাছ কেটে নিলেন ইউপি মেম্বার ও তার ভাই

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপাদী দক্ষিণ ইউনিয়নে বেশ কয়েকটি সরকারি গাছ কেটে নিয়েছেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম বকাউল ও তার ভাই সাখাওয়াত বকাউল। প্রশাসনের কোন অনুমতি ছাড়াই নিয়ম নীতির তোয়াক্কা না করে চেয়ারম্যানের অজান্তেই তারা এসব গাছ কেটে বিক্রি করেন বলে জানা গেছে। সড়কের পাশে থাকা বেশ কয়েকটি দামি গাছ কেটে নেয়ায় এলাকাবাসির মাঝেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, ১০/১৫ দিন পূর্বে উপাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ ইয়ারপোট সড়কের পাশে থাকা ৪/৫ টি বড় বড় দামি রেইন্ট্রি কড়ই গাছ কেটে ফেলেন ৩ নং ওয়ার্ড মেম্বার কামরুল ইসলাম বকাউলের ভাই সাখাওয়াত বকাউল। আর সে গাছ গুলো তড়ি গড়ি করেই চড়া দামে অনত্র বিক্রি করে দেন তারা।

প্রশাসনের কোন লিখিত অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা নিষেধ সম্পর্কিত নিয়ম নীতি জেনেও ইউপি সদস্য কামরুল ইসলাম তার ভাইকে সড়কের পাশে থাকা সরকারি গাছ কাটতে সহযোগিতা করেছেন বলে জানা গেছে। আর এসব গাছ কাটার ঘটনা জেনে সাংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে তার পরের দিনই তারা তড়ি গড়ি করে ট্রাকে করে গাছ গুলো উঠিয়ে নিয়ে অনত্র বিক্রি করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিন উপাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ডাঃ কামরুল ইসলাম বকাউল ও তার ভাই সাখাওয়াত বকাউল বলেন, রাস্তার পাশে থাকা গাছ কাটার নিয়মনীতির কথা আমাদের জানা ছিলোনা। তাছাড়া এই গাছ গুলো আমাদের। আমরা লিজের জমিতে গাছ গুলো লাগিয়ে ছিলাম। নানা প্রশ্নের জবাবে একসময় ইউপি মেম্বার কামরুল ইসলাম বকাউল সরকারি গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, যে গাছ গুলো কাটা হয়েছে তার মধ্যে আমাদের নিজস্ব এবং সরকারিও কিছু গাছ রয়েছে। আপনারা এসেছেন নিউজটি না করলে ভালো হয়।

এই বিষয়ে মতলব দক্ষিণ উপাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রধানের সাথে আলাপকালে তিনি জানান, গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। তারপরেও আপনাদের অভিযোগ শুনে আমি মেম্বার কামরুল ইসলামকে জিজ্ঞেস করেছিলাম। সে গাছ কাটার বিষয়টি আমার কাছে স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর