1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:৫৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

অপপ্রচারের প্রতিবাদে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

আব্দুল কাইয়ুম,সাভার(ঢাকা)

ঢাকার ধামরাইয়ে দীর্ঘ ২২ বছর পর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনার পর থেকেই কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও ১ নং সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন করে যাচ্ছেন পদবঞ্চিন একাংশের নেতাকর্মীরা। এঘটনায় রবিবার দুপুরে উদ্দেশ্যমূলকভাবে সংগঠনের ভাবমুর্তি বিনষ্ট ও মিথ্যা অপপ্রচারের জবাবে সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত উপজেলা ছাত্রলীগের ১ নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আশ শাবীব।
সংবাদ সম্মেলনে এসময় তিনি সাংবাদিকদেরকে জানান, আমি ২০১২ সাল থেকেই উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে রয়েছি। উপজেলা কমিটিতে পদ পাওয়ার আগে আমি ধামরাই সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। এছাড়া আমার বাবাও সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে থেকে জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময়ে লেখালেখি করে গেছেন।
কিন্তু সাবেক এমপি’র অনুসারি স্বঘোষিত ভিপি এবং ধামরাই সরকারী কলেজের সভাপতি দাবিকারী হাবিবুর রহমান হাবিব আমার মৃত বাবার নামে অপপ্রচার চালাচ্ছে যে, তিনি জামায়াত নেতা হিসেবে কারাগারে বন্দি রয়েছেন। প্রকৃতপক্ষে হাবিবের বাবা লাবু খান নিজেই একজন রাজাকার ছিলেন এবং তার বড় চাচাও রাজাকার থাকাকালীন মুক্তিযোদ্ধাদের গুলিতে মারা গেছেন।

আব্দুল্লাহ আশ শাবীব এসময় আরও বলেন, হাবিবুর রহমান হাবিব আমার কমিটির সভাপতি জামিল হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটাও মিথ্যা এবং ভিত্তিহিন। বরং হাবিব নিজেই বিবাহিত এবং অছাত্র। সে কোন দিনই ছাত্রলীগের পদে ছিলোনা। এছাড়া হাবিব ও রবিউল আউয়াল রুবেল আমার প্রবাসী দুই ভাইয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে সেগুলোও সম্পুর্ন ভিত্তিহীন। তারা কোনদিনই জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলোনা এবং গ্রেপ্তারও হয়নি। বরং আমার এক ভাই ধামরাই সদর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং গত ১০ বছর ধরে একই কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ নভেম্বর) সংগঠনের ঢাকা জেলা উত্তরের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের স্বাক্ষরিত প্যাডে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ধামরাই উপজেলা কমিটির সভাপতি করা হয়েছে জামিল হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর