1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:১১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ইয়ারপুর উপ-নির্বাচন, শ্রমিকলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ বার পঠিত

আব্দুল কাইয়ুম,সাভারঃ

আসন্ন ইয়ারপুর ইউপি উপ-নির্বাচনে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আকবর হোসেন মৃধা স্বতন্ত্রভাবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে দুজনের নাম সামনে আসলো।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বেলা ১১ টায় আশুলিয়ার জামগড়ায় আকবর মৃধার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।

চেয়ারম্যান প্রার্থী আকবর হোসেন মৃধা বলেন, আমি গত দুইবার দলীয় মনোনয়ন চেয়েছি, আমি বঞ্চিত হয়েছি। দলীয় সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। দলীয় ভাবে মোশারফ হোসেন মুসাকে সমর্থন দেয়া হয়েছে। সে জিতলে আমি তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিব।

নৌকার প্রতিদ্বন্দীতা করলে বহিঃষ্কার হতে পারেন কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, যেহেতু আমি আওয়ামী রাজনীতি করি, দল যদি এমন কোন সিদ্ধান্ত আমার বিরুদ্ধে নেয়, সেক্ষেত্রে দলের বিপক্ষে বলার কিচ্ছু আমার নেই। আমি মাথা পেতে নেব। আর দল যদি মনে করে আমার মত নিবেদিত প্রাণ কর্মীর দরকার আছে তাহলে দল আমাকে অবশ্যই দলে রাখবেন। আমাকে তারা পদবঞ্চিত করবেন না।

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, ভোটাররা যদি কেন্দ্রমুখী হয় আমি শতভাগ আশাবাদী জয়ের ব্যাপারে।

দল থেকে কোন চাপ আছে কিনা জিজ্ঞেস করলে আকবর মৃধা বলেন, এমন কোন চাপ এখনো নেই। সরকার চাচ্ছে সুষ্ঠুভাবে নিরপেক্ষ একটি নির্বাচন হোক।

উল্লেখ্য, এর আগে আশুলিয়া থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূঁইয়া স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুতে আগামী ২৯ ডিসেম্বর ইয়ারপুরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর