1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সাপাহারে আলুচাষে অধিক ফলনের আশা করছে কৃষক

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: কৃষি প্রধান উপজেলা হিসেবে ইতিমধ্যে দেশে নাম কুড়িয়েছে নওগাঁ জেলার সীমান্তবর্তী উপজেলা সাপাহার। এই এলাকার মাটির গুণগত মান অনুকূলে থাকায় সব ধরণের কৃষিজপণ্য উৎপাদন হয়ে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলু চাষ। এই উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি আলু চাষে বেশ আগ্রহ দেখা গেছে কৃষকদের মাঝে।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অনেক কৃষক অধিক মুনাফার আশায় আগাম জাতের আলু চাষ করেছেন। যেগুলো বাজারজাত করে বেশ ভালো দাম পেয়েছেন। এরই ধারাবাহিকতায় মৌসুমী ফসল হিসেবে আলু চাষে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে কৃষকদের মাঝে। মাটির উর্বরতা ভালো হবার ফলে জমি তৈরী করতে তেমন কোন বেগ পেতে হয় না। এছাড়াও স্থানীয় বাজারে আলুর বীজ সহজে পাওয়া যায় বলে আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। এই উপজেলায় কৃষকরা সবচেয়ে বেশী চাষ করছেন কার্ডিনাল জাতের আলু। এ ছাড়াও স্থানীয় জাতের লাল পাঁপড়ি, ডায়মন্ড, এ্যাস্টোরিক এবং ষাইটা জাতের আলু চাষ করছেন কৃষকরা।
স্থানীয় আলু চাষী বকুল হোসেন জানান, “আমি স্থানীয় বাজার থেকে আলু বীজ সংগ্রহ করে ২বিঘা জমিতে কার্ডিনাল জাতের আলু চাষ করেছি। আলু গাছের অবস্থা এখনো পর্যন্ত ভালো। কোন পোকা মাকড়ের আক্রমণ না হলে আলু চাষ করে ভালো লাভ হবে। এছাড়াও বাড়িতে সারা বছরের আলুর চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করতে পারবো।”
আরেকজন আলুচাষী বলেন, “আমি আগাম জাতের আলু চাষ করেছিলাম ১বিঘা জমিতে। উৎপাদন ভালো হয়েছে। বাজারে বেশ ভালো দাম পেয়েছি। প্রতিকেজি আলু পাইকারীদরে বিক্রয় করেছি ৪৮-৫২ টাকা পর্যন্ত। সামনেবার আরো বেশি চাষ করার ইচ্ছে আছে।”
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান টকি বলেন “ চলতি বছরে এই উপজেলায় ৮৫০ হেক্টর জমিতে আলু চাষ হচ্ছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি হেক্টরে ১৪ মেট্রিক টন।” তিনি আরো বলেন “ বর্তমানে আলুর তেমন কোন রোগ বালাই নেই। এই উপজেলায় বেশিরভাগ চাষ হচ্ছে কার্ডিনাল জাতের আলু। তবে ডায়মন্ড,পাকড়ী সহ দেশীয় জাতের আলু চাষ হচ্ছে। এছাড়াও স্ব-স্ব ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের উন্নত বীজ এবং প্রয়োজনীয় সার ও কীটনাশক ব্যবহারের সার্বক্ষণিক পরামর্শ প্রদান করাসহ তদারকি করা হচ্ছে।”
এই উপজেলায় অন্যান্য ফসলের ন্যায় আলু চষেও ব্যাপক বিস্তার লাভ করবেন বলে আশাবাদী এলাকার কৃষকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর