1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:২৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মুন্সিগঞ্জ চর আব্দুল্লাহ গ্রামের ডাকাত সর্দার মহিউদ্দিন সরকার মতলব উত্তরে মেঘনা নদী থেকে ১৩ ডা’কাত আটক

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৮২৩ বার পঠিত

মতলব উত্তরে মেঘনা নদী থেকে ১৩ ডা’কাত আটক পুলিশের সঙ্গে গোলাগু’লিতে এক ডাকাত গু’লিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি…

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের উত্তর মতলব মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সালাউদ্দিন (২৮) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যার দিকে দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ।

জানতে চাইলে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল আহামেদ এ প্রতিনিধিকে বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই ডাকাত দল মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এমন সময় আমাদের নৌ-পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে তারা আমাদের ওপর গুলিবর্ষণ করে। আমরাও পাল্টা গুলি চালালে সালাউদ্দিন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে পুলিশি পাহারায় হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চাঁদপুর থেকে গুলিবিদ্ধ এক ডাকাতকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। হাসপাতালে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে।

আটককৃত ১৩ জন ডাকাত হলো সাব্বির মিজি (২৩), পিতা মোস্তফা মিজি, মহিউদ্দিন সরকার (৪১), পিতা চানমিয়া সরকার আল আমিন (২০), পিতা ফারুক গাজী, ইমরান (২২), পিতা শাহজালাল, ফিরুজ মিজি( ২৬), পিতা সিরাজ মিজি, জীবন বেপারী (২০), পিতা জুলহাস বেপারী, আনেযার হোসেন (২৪), পিতা তোফায়েল আহমেদ, জহিরুল ইসলাম (২৭), পিতা মেহাম্মদ বেপারী, আক্তার হোসেন (২২), পিতা ইদ্রিস হাওলাদার, সাহিন মিয়া (২০), পিতা মোহাম্মদ বেপারী, সুজন বেপারী (২৭), পিতা মজিবুল বেপারী, কাসেম বেপারী (২৪), পিতা বাসেদ বেপারী, সালাউদ্দিন (২৮) পিতা আব্দুল হাওলাদার।

ডাকাত দলের সরদার মহিউদ্দিন সরকারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার চর আব্দুল্লাহ গ্রামে। তিনি তার নেতৃত্বে স্পিডবোট সংগ্রহ করে এই ডাকাতি করেন প্রতিনিয়ত বলে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির কাছ থেকে জানা যায় এবং তার বড় ভাই আনোয়ার হোসেন সরকারও ডাকাতির সাথে জড়িত বলে বক্তব্য দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।
এবং তাদের অত্যাচারে তাদের নিজ গ্রামের মানুষ গ্রামের বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারেন না প্রতিনিয়ত রাতের বেলা তাদের গ্রামের গরু চুরি হয় এই গরুর সাথে জড়িত আছেন মহিউদ্দিন সরকার ও তার ভাই ও তার ভাতিজা।

উল্লেখ্য, ডাকাতদের কাছ থেকে ২৬টি অ্যান্ড্রয়েড ও ৩৩টি বাটন মোবাইলসহ মোট ৫৯টি মোবাইল, ১০টি রানদা, ২টি পাইবগান, ৪টি ছুরি, ১টি সাবাল, ৪ রাউন্ড গুলি, ৬টি বোমা উদ্ধার করা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর