1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:২৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

একতা ফিউচার ফাউন্ডেশন শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে-মাজেদুল হক চৌধুরী শুভে

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

একতা ফিউচার ফাউন্ডেশন শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে

-মাজেদুল হক চৌধুরী শুভে

মতলব উত্তর উপজেলায় একতা ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ের লোগো সম্বেলিত সুয়েটার ও শীতের কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারী) সকালে উপজেলার দক্ষিণ কামালদী মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে সুয়েটার ও বৃদ্ধাদের মাঝে কম্বল তুলে দেন একতা ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান

অতিথি ৭ নং মোহনপুর ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের সুযোগ্য পুত্র সন্তান মাজেদুল হক চৌধুরী শুভে। ব্যবসায়ী আতাউর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো.শাহারিয়ার আহম্মেদ রোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, এসএমসির সভাপতি এসএম মহিউদ্দিন, দক্ষিণ কামালদী মাথাভাঙ্গা সপ্রাবি, প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, বিদোৎসাহী সদস্য আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, একতা ফিউচার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু, নূর আলী ও সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে মাজেদুল হক চৌধুরী শুভে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতিকে শিক্ষিত

করানোর জন্য একতা ফিউচার ফাউন্ডেশন আজকের এই উদ্যোগ অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। তিনি যার যার অবস্থান থেকে হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়ে একতা ফিউচার ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার পরামর্শ

প্রদান করেন। তিনি আরো বলেন, আগামী দিনেও একতা ফিউচার ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ

বিতরণ, দরিদ্রের মাঝে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে এবং সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে। একতা ফিউচার ফাউন্ডেশন দরিদ্র ও মেধাবী শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। শিশুদের এই হাসি বৃথা যাবে না। তারা অনুপ্রাণিত হবে এবং তারা পড়াশোনায় মনোযোগী হবে।

এসময় ১শ’ ১০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল লোগো সম্বেলিত সুয়েটার ও ১শ’ বৃদ্ধাদের মাঝে কম্বল বিনামূল্যে বিতরণ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর