1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:১৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আন্তরিক: পরিকল্পনা প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩০০ বার পঠিত

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড.শামসুল আলম বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার আন্তরিক।

তিনি বলেন, আমরা হারিকেন দিয়ে লেখাপড়া করেছি তোমরা বিদ্যুতের আলোতে লেখাপড়া করছো। আমরা নৌকা দিয়ে স্কুলে গিয়েছিলাম, তোমরা পাকা রাস্তা দিয়ে স্কুলে যাও। সবমিলিয়ে বলতে গেলে, আমরা একটি সোনালি সময় অতিক্রম করছি। সরকারের আন্তরিকতায় শিক্ষার বিস্তার ঘটেছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-তে  বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত সংবর্ধনা  অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এতে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ প্রাপ্ত সারাদেশ থেকে আগত প্রায় ১ হাজার ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়।

অধ্যাপক ড. শামসুল আলম বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত ভাগ্যবান। তোমরা এমন এক সময় এই বাংলাদেশে বসবাস করছ যখন বাঙালি জাতি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞানে নিজেদেরকে প্রতিযোগী করে তুলেছে। 

তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরকে বই ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের জন্য চিন্তা করতে হয় না। প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর সুন্দর একাডেমিক ভবন নির্মাণ করে দিচ্ছে। যাতে করে শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, বাঙালি জাতীর গৌরবউজ্বল ইতিহাস ঐতিহ্যকে বুকে লালন করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে। হাল ধরতে হবে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের। 

প্রধান বক্তা বাংলাদেশ ইন্সুরেন্স এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির প্রেসিডেন্ট জনাব শেখ কবির হোসেন,বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক  হারুন অর রশিদ সভাপতিত্বে ,সাবেক সিনিয়র সচিব ও কর্মসংস্থান ব্যাংকের  চেয়ারম্যান  মো: নুরুল আমিন, দেশের ১নং র‌্যাংকিংধারী বেসরকারি ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আতিকুল ইসলাম; পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, ইসলামী কমার্শিয়াল ইন্সু্যরেন্স কো্ং লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মীর নাজিম উদ্দিন আহম্মেদ  প্রমুখ।
….
হারুন অর রশিদ
প্রধান সম্পাদক
বিশ্ববিদ্যালয় পরিক্রমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর