1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:১৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আইইবির নেতৃত্বে প্রকৌশলী সবুর-মঞ্জু-মোহাম্মদ হোসাইন

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১২ বার পঠিত

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচিত হয়েছেন।
চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু। চারটি সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, প্রকৌশলী মো. রনক আহসান, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী এবং প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন।
এ ছাড়া আইইবির ঢাকা কেন্দ্রে চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী শেখ মাসুম কামাল, প্রকৌশলী মো. হাবিব আহমেদ হালিম মুরাদ এবং সম্মানি সম্পাদক পদে মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারাদেশে আইইবি’র ১৮টি কেন্দ্র, ৩৩টি উপকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এবারের নির্বাচনে আইইবি সদর দফতরে ১০টি নির্বাহী পদের বিপরীতে ৩৪ জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আইইবি ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের বিপরীতে ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
‘উন্নত জগৎ গঠন করুন’ এই স্লোগানে ১৯৪৮ সালের ৭ মে পেশাজীবিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রতিষ্ঠা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর