1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

শাহজাদপুরে কবরস্থানের পাশের জমি থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার ( সবুর আল আজাদ)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া নতুনপাড়া গ্রামে নিজ ভাড়া বাড়ির সামনের (পোতাজিয়া কবরস্থান সংলগ্ন) নেপিয়ার ঘাসের জমি থেকে রবিবার সকালে বাবলু প্রামানিক(৫০) নামের এক অটোভ্যান
চালকের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। তিনি পাবনার আটঘরিয়া উপজেলার রোস্তোমপুর
গ্রামের সারোয়ার প্রামানিকের ছেলে। প্রায় ২ যুগ আগে পোতাজিয়া নতুন পাড়া
গ্রামের মৃত মনি তালুকদারের মেয়েকে বিয়ে করে ওই ভাড়া বাড়িতে বসবাস করেন।

এ বিষয়ে নিহতের পরিবার থেকে জানান, গত শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফিরে আসেনি। ভোরে পোতাজিয়া-রাউতারা পাকা সড়ক দিয়ে পথচারিরা যাওয়ার সময় তার ভাড়া বাড়ির সামনের নেপিয়ার ঘাসের জমিতে লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ও নিহতের পরিবারের
লোকজন ছুটে এসে তার লাশ সনাক্ত করে। পরে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ জানান, নিহতের
গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পড়নের জামা কাপড় ছেঁড়া রয়েছে। এ থেকে
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর দূর্বৃত্তরা লাশ ওখানে ফেলে পালিয়ে গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও
বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর