1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:১৫|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

“মনোহরদীতে চালাচর হাই স্কুলে আবারো ৩০ শিক্ষার্থী শ্রেনীকক্ষে অসুস্থ”

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

আমিনুল ইসলাম জনি

নরসিংদী জেলার মনোহরদীর সেই শিক্ষা প্রতিষ্ঠানেই আজ আবার ২ শিক্ষিকাসহ ৩০ শিক্ষার্থী শ্রেনীকক্ষে অসুস্থ হয়ে পড়েছে।

মনোহরদী উপজেলার চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আজ রবিবার(৫ই মার্চ) আবারও তিন দিনের ব্যবধানে শ্রেনীকক্ষে একে একে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
স্কুলটিতে গত বৃহস্পতিবার(২মার্চ) একইভাবে শ্রেনীকক্ষে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।স্কুলটির শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়,আজ রোববার সকাল থেকে সেখানে আবারও একইভাবে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে থাকে।তাদের কেউ মাথা ঝিমঝিম করে,কেউ কেউ মাথা ঘুরে, কেউ শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে।তাদের মধ্যে মাত্র ২ জন ছেলে বাদবাকী শিক্ষার্থী সবাই মেয়ে বলে জানা গেছে।
এবার অসুস্থতায় যুক্ত হয়েছেন শান্তা ইসলাম ও জাহানারা ইয়াসমিন নামের স্কুলের দু’শিক্ষিকা। তবে শিক্ষিকাসহ অধিকাংশ শিক্ষার্থীই এখন ভালো আছেন।অভিভাবকগন তাদের বাড়ী নিয়ে গেছেন বলেও জানা যায়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৫ জনকে চিকিৎসার্থে ৫০ শয্যা বিশিষ্ট মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এরা হচ্ছে মায়িশা আক্তার(১৪), তামান্না (১৪), উর্মি
(১৩), জ্যোতি(১৫) ও জোনাকী (১৬)। ঘটনার খবর পেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম,
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ ৩ চিকিৎসক ও ৫ সেবিকাসহ ঘটনাস্থলে গিয়ে হাজির হন।
মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।চিকিৎসার্থে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নবম শ্রেনীর এক শিক্ষার্থী জানায়,সকালে বাড়ী থেকে নাস্তা খেয়ে আসতে পারেনি সে।অ্যাসেম্বলী করার সময়েই খারাপ লাগছিলো তার।পরে দ্বিতীয় ক্লাশে মাথা ঘুরে পড়ে গেলে মেডিক্যালে নিয়ে আসা হয় তাকে।
এ বিষয়ে ডাঃ রাশেদুল হাসান মাহমুদ জানান,শিক্ষার্থীদের অধিকাংশই
শারিরীকভাবে দুর্বল। বেশীরভাগই বাড়ী থেকে নাস্তা না খেয়ে আসা,মানসিক ও ভয় পাওয়ার কারনে তারা অসুস্থ হয়েছে বলে তিনি মনে করেন।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করীম এ প্রসঙ্গে জানান,
কর্তৃপক্ষের সাথে আলাপ করে স্কুলটি ৩ দিনের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে।ঘটনার কারন উদঘাটনে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কুলটির প্রধান শিক্ষক মোস্তফা হোসেন কে নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দেয়া হয়েছে।এ ছাড়া শিক্ষার্থীদের বাড়ী থেকে সকালের নাস্তা খেয়ে আসা এবং দুপুরের খাবার নিয়ে আসা নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষককে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর