1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:২৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

লৌহজংয়ে অর্থ কেলেংকারী মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন অর্থ জালিয়াতি মামলায় গ্রেফতার হয়েছে। রবিবার দুপুরে ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে অগ্রীম জামিন চাইলে ম্যাজিস্ট্রেট নামঞ্জুর করে  কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী সোহেল আহমেদের পক্ষে আনোয়ার হোসেন রিয়েল চেক জালিয়াতির সাতটি মামলা দায়ের করেন।

জানা যায়, সাদনিন ফেব্রিক্স থেকে ২০১৮ সালে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার মালামাল বাকিতে ক্রয় করেন বিক্রমপুর ফ্যাশন হাউজের ফরহাদ বয়াতি। পরে ২০১৯ সালের ৭টি চেক ও ২০২০ সালের ৬টি চেকসহ মোট ২৪টি চেক প্রদান করে। এর মধ্যে একটি চেকও পাস হয়নি। সে প্রেক্ষিতে কোর্টে গিয়ে বাদী হয়ে সাতটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।

বাদী আনোয়ার হোসেন রিয়েল জানান, বিক্রমপুর ফ্যাশন হাউজের প্রোপাইটর ফরহাদ বয়াতী ওরুফে ফরহাদ হোসেন ইমন আমাদের সাদনিন ফেব্রিক্সের সাথে ব্যবসা শুরু করে। প্রথম থেকেই বাকি নিতো। কিন্তু ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকা পাওনা হই। পরে ২০১৯ সালে আমাদের ৭টি চেক ও ২০২০ সালের ৬টি চেকসহ মোট ২৪টি চেক দেয়। এ চেকগুলো ব্যাংকে নিয়ে গেলে চেক পাস হয় না। পরে ফরহাদের নিকট টাকা চাইলে আমাদের হুমকি ধমকি দেয়। পরে বাধ্য হয়ে কোর্টে মামলা দায়ের করি। ২৮ মে রবিবার ফরহাদ কোর্টে অগ্রীম জামিন চায় কিন্তু বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয় জামিন নামঞ্জুর করে এবং গ্রেফতার করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

এ দিকে ফরহাদ হোসেন ইমন ২০১৯ সালের ২৯ মে উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন অপকর্ম ও পদ বানিজ্যের অভিযোগ পাওয়া গিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে কমিটি গঠনের পর আগামী ৯০ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ২ বছর পরে ২০২১ সালের ২৭ জুলাই পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। সে কমিটি নিয়েও নানান অভিযোগ রয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করার কথা থাকলেও সে কমিটি করে ১৯৪ সদস্য বিশিষ্ট। গঠণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাহিত, ছাত্রদলের নেতা, প্রবাসী, বহিষ্কৃতদের পদ দেওয়া হয়। সিনিয়র সহ-সভাপতি পদটি সজিব মোল্লার কাছ থেকে আইফোনের বিনিময়ে পদ দেন। আরেক সহ-সভাপতি রোবেল মোল্লা ও জুবায়ের সিকদার বিবাহিত বলে অভিযোগ রয়েছে। এছাড়াও একই পদের সজল ফরাজী প্রবাসে রয়েছেন। খিদিরপাড়া ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি তন্ময় মণ্ডলকে উপজেলা কমিটির সহ-সম্পাদক করা হয়েছে। এমনি ফরহাদ ব্যক্তিগত জীবনে বিবাহিত। এ ঘটনায় লৌহজং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানান, ব্যবসা করলে লেনদেন হবে এটা স্বাভাবিক। ফরহাদ গ্রেফতার হয়েছে এ বিষয়ে আমরা অবগত আছি। দ্রুত ফরহাদের বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করবো। এ ঘটনার সত্যতা প্রমানিত হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ওর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর