1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৯:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সুনামগঞ্জ -২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডক্টর সামছুল হক চৌধুরী গণসংযোগ অব্যাহত

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২২৪ বার পঠিত

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ (দিরাই- শাল্লা) আসনে থেকে প্রচার প্রচারণা, কুশল বিনিময় ও গনসংযোগ অব্যাহত রেখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি, ডক্টর সামছুল হক চৌধুরী।।

বুধবার (২৪ শে জুলাই) সকাল থেকে সন্ধা পর্যন্ত দিরাই শাল্লা সামারচর বাজারে এ গণসংযোগ করেন তিনি। এ সময় উক্ত এলাকার ব্যবসাহায়ীসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি দোয়া ও সমথর্ন কামনা করেন।

ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, আমি আপনাদেরই সন্তান আমি বিগতদিনে আপনাদের পাশে থেকেছি আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। করোনা ভাইরাস / বন্যা /বজ্রপাত দূর্যোগ সহ বিভিন্ন সংকটময় পরিস্তিতি মোকাবেলায় অসহায় মানুষদের পাশে থেকে তাদের কে সহযোগিতা করেছি। আমি সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আরো সামনে এগিয়ে যেতে উৎসাহ পাবো।

তিনি আরও বলেন, জেলার সবচেয়ে বড় এলাকা ও বেশি ভোটার নিয়ে গঠিত এ আসন প্রতিদ্বন্দ্বীতা করতে হলে প্রার্থীকে এমন ব্যাক্তি হতে হবে যিনি মাঠে ময়দানে সব সময় থাকেন। নেতা- কর্মীরা যাকে সুখে- দুঃখে কাছে পান, যারা মাঠে ময়দানে সমস্যা বোঝেন। এ আসনে যিনিই ভবিষ্যতে এমপি হবেন তাকে উন্নয়ন বরাদ্দ সেভাবে ন্দ্বিগুণ আদায় করার মতো চিন্তা ও যোগ্যতা থাকতে হবে। আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। অতীতের ন্যায় আগামীতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি সামারচর বাজারে জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং উপস্থিতি মুসল্লিদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন। উক্ত কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর