1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:৫৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

টাঙ্গাইলে আনারসের উৎপাদন বাড়লেও বিক্রি কমে যাওয়ায়, বিপাকে চাষিরা ।

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ- রাইছুল ইসলাম

টাঙ্গাইলে আনারসের উৎপাদন বাড়লেও বিক্রি কম হওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। চাহিদা কম থাকায় পচনশীল এ পণ্যটি কম দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

টাঙ্গাইল পৌর শহরের আনাচে কানাচে খুচরা আনারস ব্যবসায়ীরা, আগে প্রতিদিন গড়ে ২৫০-৩০০ পিস আনারস বিক্রি করলেও এখন সর্বোচ্চ ৮০ পিস বিক্রি করতে পারেন। যে আনারস ৬০-৭০ টাকায় বিক্রি করতেন, সেই আনারসের দাম বর্তমানে ৩০-৪০ টাকা। আগের মতো আনারস বিক্রি হয় না। রাসায়নিক দ্রব্য মেশানোর ভয়ে এখন আর ক্রেতারা তেমন আনারস কিনতে চান না। এ কারণে দিন দিন আনারসের চাহিদা ও দাম কমছে। তাছাড়া, আনারসের স্বাদ না থাকায় ক্রেতারা অন্য ফলে ঝুঁকছেন।

সরেজমিনে মধুপুরের গারো বাজারে গিয়ে দেখা যায়, মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার অন্তত ৩০ গ্রামের পাঁচ শতাধিক চাষি দলবেঁধে সাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানে করে আনারস নিয়ে এসেছেন। এ পাইকারি বাজারে ১০০ পিস আনারস আকারভেদে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। প্রতিদিন ভোরে শুরু হওয়া এ বাজার চলে বেলা ১১টা পর্যন্ত। প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪৫ লাখ টাকার আনারস এই বাজারে বিক্রি হয়। পরে তা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় চলে যায়।

জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে টাঙ্গাইল জেলায় ৭ হাজার ৬০০ হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। এর মধ্যে মধুপুর উপজেলাতেই ৬ হাজার ৩০০ হেক্টর। গত বছরের তুলনায় ১৪০ হেক্টর বেশি। এবার ৪ হাজার ৮৮ হেক্টরে জায়েন্ট কিউ, ২ হাজার ৭৪০ হেক্টরে হানিকুইন এবং ১২ হেক্টর জমিতে নতুন জাতের এমডি-২ আনারস চাষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নজরুল ইসলাম বলেছেন, টাঙ্গাইল জেলায় প্রায় ৮ কোটি পিস আনারস উৎপাদন হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১১৬ কোটি টাকা। আনারসে হরমোনসহ ক্ষতিকর কীটনাশক না মেশাতে চাষিদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর