1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

যে কারণে সুনামগঞ্জ – ২ আসনের এমপি হতে চান ডক্টর সামছুল হক চৌধুরী

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৯ বার পঠিত

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি:

ডক্টর সামছুল হক চৌধুরী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -২ ( দিরাই-শাল্লা ) আসন থেকে এমপি নির্বাচন করতে চান। বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে যিনি দীর্ঘ ৩৭ বছরের অধিক সময় থেকে রাজনীতিতে সক্রিয়। স্থানীয় পর্যায়ে ছাত্র রাজনীতির পর আওয়ামীলীগ রাজনীতি শুরু করলেও ব্যক্তিগত সততা ও দলের প্রতি একনিষ্ঠতার গুনে পর্যায়ক্রমে তিনি
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের সভাপতি দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দিরাই – শাল্লা এলাকার মানুষের উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করছেন। ডক্টর সামছুল হক চৌধুরী নিজে যেমন বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করেছেন, ঠিক তেমনি সেই আর্দশের প্রতি অনুপ্রানিত করতে পেরেছেন হাজার হাজার যুবকের মাঝে। অনেকে মনে করেন, ডক্টর সামছুল হক চৌধুরী সততা ও দলের প্রতি আন্তরিকতার কারণে দিরাই শাল্লায় আওয়ামী লীগের অবস্থা অন্য যে কোনও সময়ের থেকেও শক্তিশালী।

ব্যক্তিগত জীবনে ইসলামী অনুশাসনে বিশ্বাসী এ নেতা গোটা দিরাই শাল্লাবাসী গর্ব। আওয়ামী ও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হওয়ার কারণে দলের চরম দূর্দিনের সময় তিনি ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন। বঙ্গবন্ধুর রাজনীতির প্রতি প্রচণ্ড আত্ববিশ্বিাসী এ শ্রমিকলীগ নেতা জনসেবায় নিজেকে সব সময় জড়িয়ে থাকতে পছন্দ করেন। তার ব্যক্তিগত অফিস ও বাসভবনে গিয়েও এমন চিত্র দেখা যায়। বর্তমান স্থানীয় এমপি থাকা সত্বেও লোকজন বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিতে আসেন তার নিকট। সদালাপি ও ধৈর্য্য ধরে কথা শোনার কারণে মানুষেরও আগ্রহে থাকছেন সবসময়।

কেন এমপি হতে চান এমন প্রশ্নের জবাবে ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, আসলে এমপি হতে চাই এ অঞ্চলের মানুষের সেবার জন্যই। মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এমন ব্রত নিয়েই এলাকার সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষক-ছাত্র থেকে শুরু করে ব্যবসায়ী সমাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক দিন থেকেই বলছেন। আমি তাদের বলেছি নৌকার প্রার্থী হওয়ার জন্য আগে ততোটা না হলেও এখন আমি সম্পূর্ণ প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, অন্তত গত কয়েক বছর যাবত দিরাই – শাল্লা জনগণ আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাগাদা দিতে থাকে। এখন আমার নিজেরও উপলব্ধি বেড়েছে। আমি এ পর্যন্ত যতটি উঠান বৈঠক করেছি প্রতিটিই ছোট খাটো জনসভায় রূপ নিয়েছে। দিরাই শাল্লা উপজেলাবাসি সতস্ফুর্ত সমর্থন দিয়ে সমবেত হয়ে জনসমুদ্র তৈরী করে জনপ্রিয়তার এক নতুন অধ্যায় রচিত করেছে, সেটা একটা ইতিহাস। সেজন্য আমি নির্বাচনী এলাকা দিরাই শাল্লা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমি আল্লাহর দরবারে হাজার শুকরিয়া জানাই যে, এ এলাকার অধিকাংশ মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবেরা আমার জন্য ব্যক্তিগতভাবে প্রচারসহ দোয়া খায়ের করছেন। এটাই আমার শক্তি।

রাজনীতির পাশাপাশি সুনামগঞ্জ – ২ দিরাই শাল্লা আসন এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িয়েছেন এ মনোনয়ন প্রত্যাশী। দিরাই শাল্লা একাধিক মসজিদ, মাদ্রাসা ও মন্দির নির্মাণে স্মরণীয় অবদানের পাশাপাশি ব্যক্তিগত ফান্ড থেকে গরীব দুখীদের চিকিৎসা সহায়তা,নগদ আর্থিক অনুদান, করোনাকালিন মানবিক সহায়তা, শীত বস্ত্র বিতরন ইত্যাদি সামাজিক কর্মকান্ডের কারনে ব্যাপক প্রশংসিত তিনি।

এছাড়াও বিপথগামী কিছু রাজনৈতিকের রাজাকার ঘেষা হাইব্রিড, অনুপ্রবেশকারী পালন ও তাদের দ্বারা ঘুষ, দুর্নিতি সহ নানান অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে স্থানীয়ভাবেও ব্যাপক গ্রহণযোগ্য তিনি।সুনামগঞ্জ -২( দিরাই – শাল্লা) আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের গুঞ্জন বেশ জোরালো। এমন অবস্থায় যে কয়জন প্রার্থী এ আসন থেকে মনোনয়ন চাচ্ছেন তাদের মাঝে ভালো একটি অবস্থানও তৈরি করতে পেরেছেন ডক্টর সামছুল হক চৌধুরী ।

স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ,কৃষকলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ সহ সব সংগঠনের লোকই আছেন তার সঙ্গে। তার অনুসারীরা মনে করছেন, আগামী নির্বাচনে একজন যোগ্য প্রার্থী হিসেবে তিনি নৌকার প্রতিক নিয়ে আসতে পারবেন। কারণ হিসেবে তারা বলছেন, অপরাপর প্রার্থীর থেকে এবার সামছুল হক ভাইয়ের কোনও বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর