1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৪৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা

Reporter Name
  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ-ফরিদপুরের ভাঙ্গায় আগামী ১০ই অক্টোবর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আইনশৃংখলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহামুদ শাহানশাহ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা , ভাঙ্গা প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, উপজেলা নির্বাচন কমিশন অফিসার মোঃ হাসান উদ্দিন প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তিনি শুধু আওয়ামী লীগের নয় তিনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি স্বপ্নের পদ্মা সেতুর মাধ্যমে আমাদের ফরিদপুরের তথা ভাঙ্গাকে বিশ্বের কাছে তুলে ধরেছেন। এ জন্য আমরা ভাঙ্গাবাসী গর্বিত এবং সম্মানিত। আমরা কৃতজ্ঞচিত্তে তাকে স্বরণ করবো। তার আগমনে ভাঙ্গাবাসী ধন্য হবে। এ সময় তিনি আরও বলেন, ভাঙ্গা পৌরসভার রাস্তা থেকে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে রাস্তার দুই পাশের সমস্ত অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হবে । এজন্য আইন -শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে। তিনি সমস্ত দলমত নির্বিশেষে ভাঙ্গার জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর আহবান জানান। এ সময় ভাঙ্গা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিস্বরোড থেকে ভাঙ্গা হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে যে সমস্ত অবৈধ বাস কাউন্টার দিয়ে পরিবেশ নষ্ট করেছে সে গুলো শুধু দশ তারিখের জন্য নয় সারা জীবনের জন্য উচ্ছেদ করা হবে, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আইন শৃংখলা বাহিনী সার্বক্ষনিক তৎপরতা চালাচ্ছে। আইনশৃংখলা বাহিনী পরিশ্রম করে যাবে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ভাঙ্গায় আগমনে আমরা সকলে খুশি। তার আগমনে ভাঙ্গাকে নতুন সাজে সাজাতে হবে সে জন্য সকলের প্রচেষ্টা থাকতে হবে। এসময় তিনি আরও বলেন, স্ব স্ব দপ্তর প্রধানগণ উন্নয়নের তালিকা প্রস্তুত করুন । উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী আগমনের আগে কোন অফিসার ছুটি নিতে পারবেন না যার যা দায়িত্ব তার তার পালন করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন নবনির্বাচিত ভাঙ্গা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মজিবর মুন্সী সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ।

মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ২৬.০৯.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর