1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:১৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৯০ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার দুপুরের দিকে এবং বিকেলের দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের শেখ আইয়ুব আলীর ছেলে সাইমুল শেখ (২২) ও আরেক যুবক আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের মকবুল বেপারীর ছেলে আলমগীর বেপারী (২৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ থানায় নিয়ে আসে। এলাকাবাসী সূত্রে জানা গেছে , সাইমুল পেশায় একজন ভ্যানচালক। কিস্তির টাকা উঠিয়ে তা দিয়ে একটি অটোভ্যান কিনে দেওয়ার জন্য পরিবারের কাছে দাবী করে। অভাবের সংসার টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরেও জোগাড় করতে না পেরে মনের দুঃখে দুপুরের দিকে সে নিজ বসত ঘরের আড়ার সঙ্গে গলায় উড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাইমুলের ১৫ দিনের একটি পুত্র সন্তান রয়েছে। মৃত্যুর ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় সাইমুলের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে উপজেলার মুনসুরাবাদ আশ্রয়ন প্রকল্পের একটি ঘর থেকে বিকেলে আলমগীর ব্যাপারী(২৬) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর বেপারী পেশায় একজন রং মিস্ত্রি। সে দীর্ঘদিন ধরে তার সুমুন্দির স্ত্রী সাজেদার সঙ্গে পরকীয়া জড়িত ছিল। এর জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রকাশ । এর আগে আলমগীর তার সুমন্দির স্ত্রীকে পেতে ১৫ দিন আগেও বিষ পান করেছিল বলে জানান তারা। সেই যাত্রায় বেঁচে গেলেও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে । আলমগীর ও তার সুমুন্দির স্ত্রী সাজেদা বেগম এরা মনসুরাবাদ সরকারি আশ্রয়ন প্রকল্পে পাশাপাশি ঘর পেয়ে বসবাস করতেন। সাজেদার স্বামী ওদুদ মাতূব্বর ঢাকায় ফেরির কাজ করার সুযোগে এরা পরকীয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সাজেদাকে না পেয়ে সে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তারা।

এদিকে এ ঘটনায় আলমগীরের আত্মীয়-স্বজন সাজেদা বেগম(২৫)কে আলমগীরের গ্রামের বাড়িতে সোনাখোলায় নিয়ে বেধেঁ রেখে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। সাজেদার পিতার বাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে। ঘটনায় পুলিশের তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, পরকীয়ার জেরে আলমগীর আত্মহত্যা করেছে, এ বিষয়ে আমিও মহিলাটিকে আটকের কথা শুনেছি। আমি ওই এলাকার চৌকিদারের মাধ্যমে খবর নিচ্ছি এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ৩০.০৯.২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর