1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

কুড়িগ্রামে অপহরণ মামলার মূলহোতা সহ ৩ জন পুলিশের হাতে আটক।

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

রবিউল ইসলাম উপজেলা প্রতিনিধি রাজারহাট কুড়িগ্রাম

গত ০৯ অক্টোবর রাজারহাটের ছিনাইহাট পালপাড়া গ্রামের মোঃ ছবরুল হক এর ছেলে মোঃ মাহমুদ উল ফেরদৌস মামুন (২৮) বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় বাদী ও তার পরিবারের লোকজন জানতে পারেন কিছু অজ্ঞাত ছেলেরা তার সন্তানকে মোটরসাইকেলে জোরপূর্বক উঠিয়ে অপহরন করেন এবং একইদিন সন্ধ্যায় তার অপহরণ হওয়া সন্তানের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে অপহরণকারীরা মূক্তিপন দাবী করেন। পরবর্তীতে ভিকটিমের পিতা ও তার পরিবারের লোকজন রাজারহাট থানায় গত ১১ অক্টোবর ২০২৩ তারিখ সাধারণ ডায়েরি করেন এবং প্রথম দিকে ভিকটিমের পরিবারের কাছে এটি সাজানো ঘটনা মনে হলে তারা কয়েকদি অপেক্ষা করার পর অদ্য ১৬ অক্টোবর ২০২৩ তারিখ রাজারহাট থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে অপহরন মামলা রুজু করেন।

অন্যদিকে রাজারহাট থানায় গত ১১ অক্টোবর ২০২৩ তারিখ নিখোঁজ জিডি হওয়ার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে রাজারহাট থানার একটি চৌকস টিম অনুসন্ধান শুরু করে। ভিকটিমের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া সহ বিভিন্ন গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে সুচারু তদন্তের মাধ্যমে অপহরণের সাথে জড়িতদের অবস্থান নিশ্চিত করে অদ্য ১৬ অক্টোবর ২০২৩ তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় অপহরনের সাথে জরিত কুড়িগ্রাম সদরের কৃষ্ণপুর তালতলা গ্রামের মোঃ সোহেল রানা (২২) হাসপাতাল পাড়ার মোঃ মমিনুল ইসলাম (১৯) ও দক্ষিন হাসপাতাল পাড়ার ফেরদৌস প্রান্ত (১৯) দেরকে কুড়িগ্রাম সদরের হাসপাতাল পাড়া এলাকা থেকে গ্রেফতার করে রাজারহাট থানার একটি চৌকস টিম।

আসামীরা ও ভিকটিম পূর্বপরিচিতি এবং তারা বিগত কয়েকমাস প্রায়ই বিভিন্ন যাওগায় দেখা করতেন ও গল্প করতেন বলে অনেকেই ধারনা করছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন বলেন, ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং এই বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে। আমরা ঘটনার রহস্য ইতিমধ্যেই উদঘাটন করতে সক্ষম হয়েছি, বাকী তদন্ত দ্রুতই শেষ হবে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের অভিযান অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর