1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:০৭|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলবে ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

তুহিন ফয়েজ মতলব : ছোট ভাই শুক্কুর আলী প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধান (৪৮) মারা গেছেন। শুক্রবার সকাল নয়টার দিকে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা যায়,নিহত আলমগীর হোসেন প্রধান উপজেলার ফতেপুর উত্তর ইউনিয়নের আউলিয়া প্রধানীয়া বাড়ির নূর হোসেন প্রধানের বড় ছেলে।

নিহতের মেয়ে খালেদা বেগম জানান, আমার বাবা ঢাকায় মসজিদে ইমামতি করেন।এলাকায় ওয়াজে অংশগ্রহণ করার জন্য গতকাল বৃহস্পতিবার বাড়িতে এসেছিলেন। ঘটনার দিন সকালে আমার চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন বাবা গাছ কাটায় বাঁধা দিলে এক পর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথার আঘাত করলে আমার বাবা মাটিতে পড়ে যান।

একাধিক এলাকাবাসী জানান, নিহতের স্ত্রী ও ছেলে মেয়ের ডাকচিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।

সূত্রটি জানায়, নিহত আলমগীর হোসেনরা ছয় ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তবে অভিযুক্ত শুক্কুর আলী প্রধান এলাকায় উগ্র স্বভাবের লোক হিসেবে সকলে জানেন।

জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ কৌশিক হাওলাদার জানান, সকাল পৌনে এগারোটা দিকে নিয়ে আসে। তার মাথায় প্রচন্ড আঘাতে নাক দিয়ে রক্ত ঝরছিল। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। মতলব দক্ষিণ থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর