1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:০৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে নানা অপপ্রচার : প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় ইউপি এক চেয়ারম্যানকে জড়িয়ে একটি মহলের নানা অপপ্রচার,হেয় প্রতিপন্ন ও তার মানসম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেক মোল্লা ইউপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে করা নানা অপপ্রচার, কুটশা রটনাসহ নানা অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টাকারীদের নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান আঃ খালেক মোল্লা বলেন, সম্প্রতি মালীগ্রাম বাজারের নিকট রাস্তার কিছু অবৈধ দোকানঘর উচ্ছেদ করার জন্য আমি স্থানীয় সরকারের প্রতিনিধি হওয়ায় আমাকে নোটিশ দিতে বলা হয় ।আমি সেই মোতাবেক নোটিশ প্রদান করি এবং বিধি মোতাবেক সেগুলো ভেঙে ফেলা হয়। এতে ইতপূর্বে সুবিধাভোগকারী কতিপয় লোক আমার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে এবং অপপ্রচার চালিয়ে নানা মুখরোচক কথা ছড়াচ্ছে। এছাড়া গেল জানুয়ারী মাসে বাজারের একজন মাংস ব্যবসায়ী জনৈক খবির মুন্সীর সাথে স্থানীয় দ্বন্দ্বের জ্বেরে সংঘর্ষে সে আহত হয়। ঘটনাটি ভিন্ন খাতে নিতে একটি সুযোগসন্ধানী মহল আমাকে এবং আমার ছেলে রনিকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি়ভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে এবং আমার ছেলেকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছে। মূলত ওই ঘটনার সাথে আমি বা আমার পরিবারের কেউ জড়িত নই। এজন্য আইনের মাধ্যমে জড়িতরা বিচার পাবে।তিনি অভিযোগ করে বলেন,একটি সুযোগসন্ধানী মহল বহুদিন যাবৎ আমার ক্ষতি,সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপচেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে চক্রটি প্রায় ১০/১৫ টি মামলা দিয়ে হয়রানি করে আসছে।ইতমধ্যে বেশীর ভাগ মামলাই খারিজ হয়ে গেছে। কিন্তু তবুও অব্যাহতভাবে চক্রটি তাদের অপকর্ম চালিয়ে আসছে। তিনি অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন পোর্টাল বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে নিন্দা ও প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বৃন্দ,সাংবাদিকসহ সুধীজন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর