
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের বিশিষ্ঠ ব্যবসায়ী তাজ্জুক চোকদারের বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ একটি দল প্রথমে বেলকনির লোহার গ্রীল ভেঙে বিল্ডিংয়ে প্রবেশ করে দরজা ভেঙ্গে প্রতিটি কক্ষ তল্লাশি করে ঘরের মধ্যে ওয়ারড্রবে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ তাজ্জুক চোকদার বলেন, আমার ভাই ওয়াসিক চোকদারের বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার। এজন্য বিয়ে উপলক্ষে শাড়ি, গহনাসহ আনুষঙ্গিক জিনিসপত্র ঘরে রক্ষিত ছিল। রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ দুর্বৃত্ত চক্র ঘরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। আমরা এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি।এ ব্যাপারে পরিবারের আরেক সদস্য স্কুল শিক্ষক ওয়ালিদ চোকদার বলেন, আমার ভাই ওয়াসিক চোকদারের বিয়ে উপলক্ষে গহনাপত্র সহ মালামাল বিল্ডিংয়ের ভিতর রাখা ছিল। সেগুলো লুটে নেওয়ায় আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
মোঃ সরোয়ার হোসেন।
তাং১৬.০২ ২৪