
মাদারীপুর প্রতিনিধি
বাড়িতে থাকতে না পেরে করেছেন সংবাদ সম্মেলন
মাদারীপুরে ইতালি প্রবাসীর স্ত্রীর কাছে চাদা দাবি করা হয়েছে, ও ভয় ভীতি দেখানো হয়েছে। এতে বাধ্য হয়ে অনত্র গিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইতালি প্রবাসী মনির কাজির স্ত্রী অজুফা বেগম।
আজ বিকেল ৪ টার সময় মাদারীপুর শহর এর কলাতলা এলাকায় সংবাদ সম্মেলন করে প্রবাসীর স্ত্রী অজুফা বেগম তিনি বলেন, আমি আমার স্বামীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়ন এর মিঠাপুর গ্রাম এ থাকি, আমার স্বামী ১৯ বছর ধরে ইতালিতে থাকেন।
সেই সুবাদে বাড়ির পাশের প্রতিবেশী মোসলেম ঢালীর ছেলে হায়াদার ঢালি ইতালিতে যাওয়ার জন্য দুধখালি ইউনিয়ন এর,
৫ জনকে নিয়ে আসে।
তখন অনেক আকুতি মিনতি করে বলে ওই ৫ জনকে ইতালিতে নিয়ে চাকুরী দেওয়ার জন্য। তখন আমার স্বামী কে বল্লে
সে অনেক কম টাকায় তাদের ইতালি তে নিয়ে যায়
ও চাকুরী দেয়।
কিন্তু কিছুদিন পর ওই পাঁচজনের পরিবার মিথ্যা নাটক সাজিয়ে বলে আমাদের ছেলে কে পাচ্ছি না আমাদের টাকা ফেরত দিন।গ্রামে সালিসির মাধ্যমে স্টাম্প এ লিখিত ও নোটারী করে টাকা দিয়ে তাদের অত্যাচারে। তার কিছুদিন পর আবার ও একই কান্ড উপায় না দেখে আমি আইনের আশ্রয় নেই তাদের নাম এ মামলা করি।মামলা করার পরেই সন্ত্রাসী দিয়ে আমার বাড়িতে লুট করে এক পর্যায়ে আমি বাড়ি ছেড়ে অনত্র চলে আসি।
সর্বশেষ, ইতালি প্রবাসী স্ত্রী অজুফা বেগম আইনের কাছে ঠিক বিচার চেয়েছেন ও তিনি যাতে তার স্বামীর বাড়িতে ভালোভাবে বসবাস করতে পারেন সেই দাবি জানিয়েছেন।