1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:০২|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

হাজীগঞ্জে অভিমানী মায়ের বিষপানে মৃত্যু, বেঁচে গেলো ২ শিশু

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী স্বামীর সাথে পারিবারিক কলহের জের ধরে ২ কোমলমতি শিশুকে সাথে নিয়ে বিষপান করেন এক অভিমানী মা। বিষপানের কয়েক ঘন্টার মধ্যে সেই হতভাগী মা মৃত্যু কোলে ঢলে পড়লেও প্রানে বেঁচে যান নিহতের ২ সন্তান তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪)। ২০ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে মর্মান্তিক আর হৃদয় বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের খামার বাড়িতে। নিহত তানিয়া আক্তার ঐ বাড়ির মালয়েশিয়া প্রবাসী কাউসার হোসেনের স্ত্রী। তবে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা আশঙ্কামুক্ত রয়েছে বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

কাউসার হোসেনের প্রতিবেশী ইয়াছিন শেখ জানান, আমরা যে টুকু শুনেছি পারিবারিক কলহের জের ধরে দুই শিশুকে সঙ্গে নিয়ে কীটনাশক পান করেছেন তানিয়া। রাতেই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তানিয়া আক্তার মারা যান। মৃতের স্বজন আসমা বেগম জানান, বছরখানেক আগে তানিয়া আক্তারের স্বামী কাউসার হোসেন মালয়েশিয়া যান। তার পর থেকে স্বামীর সঙ্গে তানিয়ার বিরোধ চলছিল। এরই মধ্যে তানিয়া দুই শিশুসন্তান নিয়ে বিষপান করেন।

বুধবার (২১ ফেব্রুয়ারী ) দুপুর ৩টায় চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, ভর্তি শিশু দুটি এখন আশঙ্কামুক্ত। তাদের প্রতি বিশেষ নজর রাখা হয়েছে। শিশু ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, আপাতত শঙ্কামুক্ত হলেও ৪৮ ঘণ্টা পর্যন্ত শিশুদের পর্যবেক্ষণে রাখতে হবে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত নারীর লাশের ময়না তদন্ত করা হয়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর