1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মাদারীপুরে তিন বন্ধুর স্বপ্ন ভাসছে পুকুরে দূর্বৃত্তদের দেওয়া বিষ প্রয়োগে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধিঃইসমাইল খান

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মাথা ভাঙ্গা এলাকায় রাতের আধারে পুকুরে বিষ দিয়ে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা।
শুক্রবার রাতে যেকোনো সময় এই বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা ভুক্তভুগীদের।

জানাযায় প্রায় ৬ মাস আগে খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের মাথা ভাঙ্গা এলাকার আবু তালেব বেপারীর ছেলে সোহানুর বেপারী,রফিক সরদারের ছেলে রাব্বি সরদার ও বাবুল শিকদারের ছেলে ফেরদাউস শিকদার এই তিন বন্ধু মিলে চর গোবিন্দপুর মাথা ভাঙ্গা হাটের পশ্চিম পার্শে সোনালী বির্কস ইটভাটা সংলগ্ন ৪০ শতাংশ জমি নিয়ে একটি পুকুর সেই পুকুরে তিন বন্ধু মিলে ৬ লক্ষাধিক টাকার তেলাপিয়া,রুই,কাতলা,ব্রিগেড,পাঙ্গাশসহ বিভিন্ন প্রকারের মাছ ছাড়েন তারা।এখন সেই মাছ একেকটা ১ কেজি ওজনের বেশি হয়েছে। তারা তিন বন্ধু মিলে ভেবেছিলো দুই একদিনের মধ্যে মাছ গুলো ধরবে কিন্তু গত রাতে কে বা কারা তাদের পুকুরে বিষ দিয়েছে তা কেউ যানেনা। সকালে পুকুরের পাড় এসে দেখে মাছ মরে ভেসে উঠেছে। এরপর তারা ডাক্তার ডেকে আনে ডাক্তার পানি পরীক্ষা নিরীক্ষা শেষে জানায় পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে যার কারণে মাছ মরে ভেসে ওঠে।

এ ব্যাপারে ভুক্তভুগী সোহানুর রহমান বলেন আমরা তিন বন্ধু মিলে লেখাপড়ার পাশাপাশি এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে চেয়েছিলাম কিন্তু আমাদের সেই স্বপ্ন এখন পুকুরের পানিতে ভাসছে। কে বা কারা আমাদের পুকুরে বিষ দিয়েছে আমরা জানিনা।তবে আমাদের মত উদ্যোক্তাদের যারা ক্ষতি করেছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। সরকার ও প্রশাসনের কাছে একটাই দাবি তাদের আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নিবেন এটাই আমাদের দাবি।

ভুক্তভুগী আরেক বন্ধু রাব্বি সরদার বলেন মাছের সাথে এ কেমন শত্রুতা আমরা নিজের অর্থ দিয়ে এই মাছ চাষের উদ্যোগ নিয়েছি এখনো আমাদের মাছের খাবারের এক লক্ষ টাকা বাকি পরে আছে দোকানে। এ অবস্থায় এখন আবার পুকুরের অর্ধেক মাছ মারা গেছে আমরা এখন এই ক্ষতি কেমন করে পুরণ করবো, যারা আমাদের এই ক্ষতি করেছে আমি প্রশাসনের কাছে তাদের বিচার চাই।

মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম সালাহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনলাম। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর