1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:২৬|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলব উত্তরে ঘুমন্ত মা-মেয়ের ওপর দুর্বৃত্তের এসিড নিক্ষেপ, আটক ১

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

তুহিন ফয়েজ,চাঁদপুরের মতলব উত্তরে মিলি আক্তার (২০) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করেছে প্রতিবেশী সফিকুল ইসলাম মানিক নামে এক যুবক।

সোমবার (২৫ ফেব্রুয়ারী) রাত ১০টার সময় উপজেলার পশ্চিম সুজাতপুর গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে। মিলির বাবার নাম আইয়ুব আলী প্রধান।

মিলি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেফার করা হয়।
জানা যায়, মিলির বিয়ে হওয়ার পূর্বে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত প্রতিবেশী মোবাইল ফোনে ফ্লেক্সিলোড করা দোকানদার মানিক মিয়া। তার হাত থেকে নিয়ে বাঁচার জন্য মেয়েকে বিয়ে দিয়ে দেয়। অন্তঃসত্ত্ব হওয়ার কারণে মিলি আক্তার তার বাপের বাড়িতে চলে আসে। পবিত্র শবে বরাতের রতে সবাই নামাজের জন্য মসজিদে চলে গেলে, সুযোগ বুঝে মানিক মিলির মায়ের নাম ধরে ডাকায়, তার মা রাশেদা আক্তার নামাজে থাকা মিলি দরজা খুললেই শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। মিলি ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এগিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে মানিকে ধরে আটকে রাখেন৷

সেখান থেকে উদ্ধার করে মিলিকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কা জনক থাকায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেফার করেন।

মিলির ভাবি সুমি আক্তার জানান, আমরা অন্য ঘরে নামাজ পরতে ছিলাম। হঠাৎ ডাক চিৎকার শুনে মনে হয়েছিল চোর আসছে। ঘর থেকে বের হয়ে দেখি ফেক্সিলোডের ব্যবসা করে মানিক আমাদের উঠানে দাঁড়িয়ে আমাদের দিকে ইট নিক্ষেপ করা শুরু করেছে। পরে মানিক দ্রুত এখান থেকে চলে যায়। মিলিদের ঘরে দিয়ে গিয়ে দেখি মিলির শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। তার শরীরের জামা কাপড় পুড়ে গেছে। তার মার শরীরের অ্যাসিড পড়েছে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, অ্যাসিডে মেয়ে মিলি আক্তারের মুখ, বুক, পিঠ ও ডান হাত এবং মা রাশেদা আক্তারের বাম হাত ও ঊরু ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, অ্যাসিড ছুড়ে মারার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে রাত ১টায় সফিকুল ইসলাম মানিক নামে এক যুবককে এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর