
ফরিদপুরের ভাঙ্গায় নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবন সম্প্রসারণ (২য় পর্যায়ে) ১ম সংশোধিত প্রকল্প শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষনের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন ভবনে উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের পরিচালক মোঃ মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত এ খুদা। এসময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ ইসাহাক মোল্লা, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ আক্তার হোসেন,আবাসিক প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা মোঃ শাহ আলম,ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা,ইউপি চেয়ারম্যান মোঃ খালেক মোল্লা,ইউপি চেয়ারম্যান সাহাবুর রহমান, মোঃ বাচ্চু মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভায় বক্তারা নবনির্মিত উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ এর উপর বিভিন্ন মতামত ব্যক্ত করেন।