1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৭:২৩|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

আহতদের চিকিৎসাভার ও নিহতদের ২৫ হাজার করে টাকা দেবে সরকার

Reporter Name
  • আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩২৬ বার পঠিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান।

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার। এছাড়া নিহতের পরিবারকে দাফন কাফনের জন্য ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান।

শুক্রবার (১ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এ ঘোষণা দেন। অন্যদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ভবন মালিকের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন দুর্যোগ অধিদফতরের মহাপরিচালক মিজানুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, নিহতের পরিবারকে দাফন কাফনের জন্য আপাতত ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হচ্ছে। যারা আহত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের চিকিৎসা হচ্ছে। ভবিষ্যতে এদের পুনর্বাসনসহ যে সমস্ত সুবিধা দেয়া দরকার, আমরা তার ব্যবস্থা করব। এছাড়া, এ ঘটনায় যাদের যেমন সহযোগিতা প্রয়োজন মন্ত্রণালয় তার ব্যবস্থা করবে বলেও জানান তিনি।

দুর্যোগ অধিদফতরের মহাপরিচালক বলেন, মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতায় প্রস্তুত। এ ঘটনার জন্য ভবন মালিকের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি। পিবিআই এসপি মিজানুর রহমান শেলী বলেন, কারও গাফলতি ধরা পড়লে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শেখ হাসিনা তার শোকবার্তায় নিহতদের মাগফেরাত কামনার পাশাপাশি বেঁচে যাওয়াদের দ্রুত চিকিৎসা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছেন।

এছাড়া, হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশে আইনের শাসন না থাকার কারণেই বিভিন্ন দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনের ভয়াবহ আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর