1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:২৪|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মতলবে অটোবাইকের ধাক্কায় শিশু নিহত

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

তুহিন ফয়েজ, মতলব উত্তর উপজেলায় একটি যাত্রীবাহী অটোবাইকের ধাক্কায় সম্রাট হোসেন (১১) নামে এক শিশু নিহত হয়। ১ মার্চ শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ মাইজকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট হোসেনের বাড়ি মতলব উত্তর উপজেলার দক্ষিণ মাইজকান্দি গ্রামে। ওই গ্রামের প্রবাসী ছাত্তার মৃধার ছোট ছেলে সে। সম্রাট স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে সবার ছোট।

পরিবার, প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর দেড়টায় বাড়ির কাছাকাছি একটি মসজিদে জুমার নামাজ পড়ার জন্যে বাড়ি থেকে সড়কের ওপর দিয়ে হেঁটে রওনা দেয় ওই শিশুটি। মসজিদের কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে একটি যাত্রীবাহী অটোবাইক তাকে সজোরে আঘাত করে চলে যায়। এতে তার মাথা, পা ও কোমর রক্তাক্ত জখম হয় এবং সে সড়কে লুটিয়ে পড়ে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ ঘটনায় তাঁর থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। হলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর