1. admin@nagorikexpress.com : admin :
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১১:১৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

বিয়ে বাড়িতে মদ্যপান, অসুস্থ হয়ে মামা-ভাগনের মৃত্যু

Reporter Name
  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে দীপু সরকার (২৯) ও প্রসেনজিৎ সরকার (২১) নামে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সঞ্জয় ও নিত্য নামে আরও দুইজন চিকিৎসাধীন।শনিবার (২ মার্চ) রাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শুশীল বৈরাগীর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তারা মদ্যপানে অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

নিহত দীপু সরকার গাজীপুরের ভাওয়াল কলেজ এলাকার সতীশ সরকারের ছেলে এবং প্রসেনজিৎ সরকার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে। ভাগনে প্রসেনজিৎ নিহত দীপুর বড় বোনের ছেলে।

নিহত দীপুর মামাতো ভাই সঞ্জয় বৈরাগী বলেন, ‘বোনের বিয়ে উপলক্ষে রাতে ৮-১০ জন মিলে তরল কিছু পান করে। এদের মধ্যে ছয়-সাতজন অসুস্থ হয়ে পড়ে। বেশি অসুস্থ হয়ে গেলে শনিবার সন্ধ্যায় প্রসেনজিৎকে হরিরামপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হলে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আর দীপুকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদা নাজনীন বলেন, প্রসেনজিৎকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দেশিয় মদ্যপান মৃত্যু কিনা জানতে চাইলে বলেন, ‘সে সম্পর্কে বলতে পারছি না।’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, প্রসেনজিৎ এর লাশের সুরতহাল করা হয়েছে। আইনি প্রক্রিয়া হরিরামপুর থানা দেখবে।

স্থানীয়দের বরাত দিয়ে হরিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, মানিকগঞ্জ সদর থানা এলাকায় মদ্যপানে দুজন মারা গেছে। এর মধ্যে একজন হরিরামপুরের, আরেকজন গাজীপুরের। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর