1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:২৯|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

প্রেমিকের সাথে নববধূ উধাও ॥ শ্বশুর বাড়িতে স্বামীর আত্মহত্যা

Reporter Name
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৬০ বার পঠিত

মো: জাহিদুল ইসলাম আহাদ চাঁদপুর,মতলব চাঁদপুর,

প্রেমের টানে প্রেমিকের সাথে নববধূ চলে যাওয়ার খবর শুনে শ্বশুর বাড়িতেই প্রাণ দিলেন নববধূর স্বামী ইবাদ খান। ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের নববধূর বাবার ভাড়া বাসায়।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁও এলাকার খান বাড়ির খোরশেদ আলম খানের একমাত্র ছেলে ইবাদ খানের সাথে পারিবারিকভাবে গত ৮ মার্চ চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের বিআইডব্লিউটিএ’র চাঁদপুর শাখার পরিদর্শক পাইলট দিদারুল আলমের মেয়ে খাদিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের রাতেই অর্থাৎ বাসরঘরে স্বামী ইবাদ খানকে কাছে আসতে দেয়নি নববধূ খাদিজা আক্তার। যা পরদিন সকালেই তার মা সুলতানা বেগমকে জানায় ইবাদ খান। তার মা সব ঠিক হয়ে যাবে বলে ইবাদকে ধৈর্য ধরে থাকতে বলেন। কিন্তু একই ঘটনা ঘটে পরবর্তী দিনগুলোতে। গত সোমবার (১১ মার্চ) নববধূ খাদিজা আক্তার স্বামীর বাড়িতে আসার কথা থাকলেও সে অসুস্থ দাবি করে পরদিন মঙ্গলবার আসবে বলে জানায়। কিন্তু সোমবার রাতেই সে একটি চিঠি লিখে তার প্রেমিকের কাছে চলে যায়।

এ খবর পেয়ে ইবাদ খান মঙ্গলবার (১২ মার্চ) তার শ্বশুর বাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি অবগত করে। এদিন বিকেলে ইবাদের বাবা খোরশেদ আলম খান ও মা সুলতানা বেগম তার শ্বশুর বাড়িতে যান। পরে খাদিজার বাবা ইবাদের বাবাকে উভয় পক্ষ থানায় গিয়ে অভিযোগ করার জন্যে বলেন। এ সময় ইবাদ খান অন্য কক্ষে ছিলেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে হঠাৎ চেঁচামেচির শব্দ শুনে গিয়ে দেখে ইবাদ বিষ খেয়ে ছটফট করছে। হাসপাতালে নেয়ার আগেই ইবাদ মারা যায় বলে মা সুলতানা বেগম জানান। ময়নাতদন্ত শেষে বুধবার (১৩ মার্চ) বাদ আসর জানাজা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনায় নববধূ খাদিজা আক্তারের উপযুক্ত বিচার চেয়েছেন ইবাদ খানের পরিবারসহ এলাকাবাসী।

উল্লেখ্য, নিহত ইবাদ খান চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য সুলতানা বেগম ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম খানের ছেলে। সে পেশায় একটি প্রাইভেট হাসপাতালের মার্কেটিংয়ে কাজ করতো। দুই ভাই-বোনের মধ্যে ইবাদ সবার বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর