1. admin@nagorikexpress.com : admin :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৮|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন. আপনার প্রতিষ্ঠানের মূল্যবান বিজ্ঞাপন আমাদের পত্রিকায় দিতে পারেন প্রতিটা পত্রিকার সাথে আমাদের বিজ্ঞাপন দিতে পারবেন এবং আপনার বিজ্ঞাপন দিতে পারবেন প্রতিটা নিউজের সাথে এবং বিজ্ঞাপনের সর্বোচ্চ স্তরে পৌছে দেওয়ার দায়িত্ব আমাদের . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

সরকারি খালে ড্রেজার বসিয়ে রমরমা ব্যবসা

Reporter Name
  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

মেঘনা-ধনাগোদা সেচ‌ প্রকল্পের সেচ খালে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছে একটি মহল। উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ডি৪ খালের লুধুয়া, নান্দুরকান্দি , সাহবাজকান্দি অংশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চালিয়ে আসছে মহলটি।

সরেজমিনে গিয়ে দেখা যায় সাহবাজকান্দি এলাকার ডি ৪ খালের অংশে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে । জানতে চাইলে রসুলপুর গ্রামের রতন মিরের ছেলে রাকিব মির ঘটনাস্থলে এসে তিনি নিজে বালু উত্তোলন করছেন জানিয়ে সংবাদ কর্মীদের হুমকি ধামকি প্রদান করেন।

বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানকে মুঠোফোনে জানালে তিনি বলেন, আমরা প্রতিনিয়ত অভিজান পরিচালনা করছি। তবে নিয়মিত মামলা প্রক্রিয়া ব্যতিত কোন উপায় নেই।

বিষয়টি সম্পর্কে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানান , জেলা প্রশাসক বরাবর আমরা চিঠি দিয়েছি। প্রশাসনের সহযোগিতায় আমরা আইনগত ব্যবস্থা নিবো । এদিকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল সিদ্দিক বলেন, মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা একি চাকমাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিচ্ছি ।

সূত্র জানায় গত ২ সপ্তাহে প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের মাটি উত্তোলন করেছে চক্রটি । এদিকে গত কয়েক বছরে প্রায় অর্ধ কোটি ঘনফুটের ও বেশি মাটি এই সেচ খাল থেকে উত্তোলন করেছে চক্রের অন্য সদস্যরা। ড্রেজার স্থাপনের আশেপাশে থাকা বসতঘরের শিক্ষার্থী, মধ্যবয়স্ক , বৃদ্ধ, বৃদ্ধা ভুক্তভোগীরা জানিয়েছেন ড্রেজারের বিকট শব্দে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অনিদ্রায় মধ্যবয়স্ক সহ বয়স্কদের বাড়ছে উচ্চ রক্তচাপ।

অবৈধ মাটি উত্তোলন বিষয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মতলব উত্তর উপজেলার সভাপতি আবু সাইফ বলেন, সরকারি সম্পত্তি নষ্ট‌ করা আইন বহির্ভূত, প্রশাসন আইনগত ব্যবস্থা নিবে বলে আশা করছি। এদিকে খাল সংলগ্ন কৃষি জমি ভাঙ্গনের ফলে কৃষিখাতে মারাত্মক ক্ষতির আশংকা করে ফতেপুর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ শাকিল বলেন,‌ কৃষির প্রতি গুরুত্বারোপের বিষয়ে প্রধানমন্ত্রীর যে নির্দেশ রয়েছে তা একটি মহল ধ্বংস করার পাঁয়তারা করছে।

কুচক্রী মহলের এমন কার্যক্রম শিঘ্রই বন্ধ না হলে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পুরো পরিকল্পনা ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করেন তিনি।

এদিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারায় বর্ণিত বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ সংক্রান্ত বিধান অমান্য করলে কমপক্ষে ২ বছরের কারাদন্ড বা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে। এছাড়াও এ আইনে ব্যবহৃত ড্রেজার, বালু বা মাটি সহ যানবাহন ও যন্ত্রপাতি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলে উল্লেখ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর